ভোটেও 'গুণ্ডারাজ' বিহারে! উপ-মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা, নেপথ্যে কে? কী বলছে BJP?
আজ চলছে বিহারে ভোট পর্ব। প্রথম দফার ভোট নিয়ে কিছু জায়গায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। বিহারের লক্ষীসরাই জেলায় উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার গাড়িকে লক্ষ্য করে কিছু ব্যক্তি পাথর, গোবর এবং চপ্পল ছুঁড়ে মারে। বিজেপি রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) কে এই হামলার জন্যদায়ী করেছেন। বিজয় কুমার সিনহা দাবি করেছেন যে, খোরিয়ারি গ্রামে তার সফরে বাধা দেওয়ার চেষ্টা করেছে আরজেডি সমর্থকরা এবং তারাই হামলা চালিয়েছে।

ঘটনাটির ভিডিওতে দেখা যায়, সিনহার গাড়ি ঘিরে থাকা একদল লোক স্লোগান দিচ্ছে এবং তার গাড়িকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। বেশ কয়েকজনকে 'মুর্দাবাদ' স্লোগান দিতে দিতে বিজেপি নেতার গাড়িকে গ্রামে প্রবেশ করতে বাধা দিতে শোনা যাচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং পুরো পরিস্থিতিকে সামলায়। এদিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং লক্ষীসরাই আসনের বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা বলেন, "এরা আরজেডির গুন্ডা। এনডিএ ক্ষমতায় আসছে। আমাকে গ্রামে যেতে দেওয়া হচ্ছে না। আমি জিততে চলেছি, কিন্তু আরজেডির গুন্ডারা আমার পোলিং এজেন্টকে তাড়িয়ে দিয়েছে এবং তাকে ভোট দিতে দেয়নি। তাদের গুন্ডামি দেখুন।"
বিহারে রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১ শতাংশ ভোটারের ভোট পড়েছে। প্রথম ধাপের ভোটে তেজস্বী যাদব এবং তার ভাই তেজ প্রতাপ সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ আরজেডি নেতার ভাগ্য নির্ধারণ হবে। গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে রয়েছে রাঘোপুর, যেখানে তেজস্বী টানা তৃতীয়বারের মতো জয়ের জন্য লড়াই করছেন। মহুয়া, যেখানে তেজ প্রতাপ-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তারাপুর আসন থেকে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের












Click it and Unblock the Notifications