Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় বিহারে তেজস্বীর জয় নতুবা ত্রিশঙ্কু।

বিহারে বিধানসভা নির্বাচন শেষে নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় কড়া টক্করের আভাস মিলেছে বিজেপি-জেডিইউ জোট এবং কংগ্রেস-আরজেডি-বামেদের মহাগোঠবন্ধনের মধ্যে।

বিহারে বিধানসভা নির্বাচন শেষে নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় কড়া টক্করের আভাস মিলেছে বিজেপি-জেডিইউ জোট এবং কংগ্রেস-আরজেডি-বামেদের মহাগোঠবন্ধনের মধ্যে। শনিবার বিহারের বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই বুথ ফেরত সমীক্ষায় নীতীশ কুমার আর তেজস্বী যাদবের মধ্যে শেয়ানে শেয়ানে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে নিউজ এক্স।

বিজেপি-জেডিইউ কটি আসন পেতে পারে

বিজেপি-জেডিইউ কটি আসন পেতে পারে

নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় বিহারে নীতীশের নেতৃত্বাধীন এনডিএ-র জন্য সুখবর মেলেনি। সমীক্ষায় আভাস বিহারে বিজেপি-জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে সর্বনিম্ন ১১০টি আসন। সর্বোচ্চ ১১৭টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগারের আগেই থমকে যাবে তারা।

কংগ্রেস-আরজেডি কটি আসন পেতে পারে

কংগ্রেস-আরজেডি কটি আসন পেতে পারে

নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম জোট এবার বিহারে চমক দিয়ে ক্ষমতায় আসতে পারে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের জয়জয়কারের আভাস রয়েছে সমীক্ষায়। মহাজোট পেতে পারে সর্বনিম্ন ১০৮টি আসন। তবে সর্বোচ্চ ১২৩টি আসনে পৌঁছে যেতে পারে তারা। তাহলে ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভার ম্যাজিক ফিগার ছুঁয়ে ক্ষমতা দখলের আভাস সমীক্ষায়।

অন্যরা কে পাবে কটি আসন, একনজরে

অন্যরা কে পাবে কটি আসন, একনজরে

বিহারে জেডিইউ-বিজেপির জোট ছে়ড়ে এবার এককভাবে নির্বাচন লড়েছে এলজেপি। এলজেপির চিরাগ পাসোয়ান ফায়দা লুটতে পারবেন না বলেই মত দিয়েছে নিউজ এক্স-ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা। এবারের ভোট যুদ্ধে তারা পেতে পারে ৪ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৮ থেকে ২৩টি। সেক্ষেত্রে বিহারে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও রয়েছে এই সমীক্ষা অনুয়ায়ী।

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল

বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব এবং রাহুল গান্ধী। বিজেপি পেয়েছিল ৫৩টি আসন। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি। এবার সেই লড়াইয়ে বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট। আর লালু-পুত্র তেজস্বীর আরজেডি, রাহুলের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বামেরা। তাঁদেরই পাল্লা ভারী বুথ ফেরত সমীক্ষায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+