বড় জয় জেএনইউয়ের শিক্ষার্থীদের, শীতকালীন সেমিস্টারে মকুব করা হলো হস্টেলের সার্ভিস চার্জ

বড় জয় জেএনইউয়ের শিক্ষার্থীদের, শীতকালীন সেমিস্টারে মকুব করা হলো হোস্টেলের সার্ভিস চার্জ

বড় সাফল্য জেএনইউ পড়ুয়াদের। লাগাতার ছাত্র আন্দোলনের জেরে অবশেষে হস্টেল ফি কমাতে বাধ্য হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, জেএনইউ প্রশাসন শীতকালীন সেমিস্টারের জন্য হোস্টেলের ছাত্রদের ইউটিলিটি এবং সার্ভিস চার্জ মকুবের সিদ্ধান্ত নিয়েছে।

বড় জয় জেএনইউয়ের শিক্ষার্থীদের, শীতকালীন সেমিস্টারে মকুব করা হলো হোস্টেলের সার্ভিস চার্জ

জেএনইউ এর ছাত্র সংসদ দীর্ঘদিন থেকেই বর্ধিত হস্টেল ফি সম্পূর্ণ মকুবের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি জেএনইউয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানবো হয়েছে, " সংশ্লিষ্ট সকলকে এই তথ্যের দ্বারা আরও জানানো যাচ্ছে যে ২০২০ সালের শীতকালীন সেমিস্টারের বর্তমান রেজিস্ট্রেশনের সময় হস্টেলের পড়ুয়াদের পরিষেবা এবং ইউটিলিটি চার্জ নেওয়া হচ্ছে না।"

এদিকে বৃহস্পতিবার জেএনইউয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দিল্লিতে এই বিষয়টি সমাধানের জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কর্মকর্তাদের সাথে দেখা করেন বলে জানা যায়। যার পরেই ৯ ই জানুয়ারির বিজ্ঞপ্তিটি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়। তারপর শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে।

মজার বিষয় হল, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়ে গত বছরের ডিসেম্বরের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে "২০১৯ সালের ১০ই ও ১১ই ডিসেম্বর জেএনইউ ইস্যু সমাধানের বিষয়ে এমএইচআরডিতে অনুষ্ঠিত আলোচনার রেকর্ড অনুসারে ইউজিসি পরবর্তী আদেশ না আসা অবধি প্রস্তাবিত পরিষেবা এবং ইউটিলিটি চার্জের ব্যয় ভার বহন করবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+