Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PF-এ বড় পরিবর্তন! সঙ্গে সঙ্গেই তোলা যাবে ৭৫ শতাংশ টাকা, তুলতে পারবেন ATM থেকেই, কী ভাবে?

প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ঝক্কি এবার অনেকটাই কমতে চলেছে। খুব তাড়াতাড়িই এটিএম এবং ইউপিআই-এর মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই এই নতুন ব্যবস্থা কার্যকর হয়ে যাবে।

PF- ATM

কী সুবিধা পাবেন গ্রাহকরা?

বর্তমানে পিএফ তোলার জন্য একাধিক ফর্ম জমা দিতে হয়। আর টাকা পেতেও সময় লাগে। মূলত সেই জটিলতা কমানোর জন্যেই এই উদ্যোগ। শ্রম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, পিএফে যে টাকা জমা হচ্ছে সেই টাকা কর্মীদেরই। তাই সেই টাকা পাওয়ার প্রক্রিয়া সহজ করাই একমাত্র লক্ষ্য।

ইতিমধ্যই পিএফ উইথড্রলের বিভিন্ন ক্যাটেগরি কমিয়ে একত্র করা হয়েছে। যাতে দ্রুত টাকা তোলা সম্ভব হয়।

কতটা টাকা তোলা যাবে?

এখন কর্মী এবং নিয়োগকর্তা দু'পক্ষের কন্ট্রিবিউশন মিলিয়েই টাকা তোলা যাবে। বিশেষ প্রয়োজনে অর্থাৎ অবসর নেওয়ার আগেই ৭৫ শতাংশ পর্যন্ত পিএফ তোলার অনুমতি রয়েছে।

চাকরি চলে গেলে বা বেকার হলেও ৭৫ শতাংশ টাকা তোলা যাবে। আর বাকি থাকা ২৫ শতাংশ এক বছর পরে তোলা যাবে। ৫৫ বছরের পর অর্থাৎ শারীরিকভাবে অক্ষম হলে বা স্থায়ীভাবে বিদেশে চলে গেলে সম্পূর্ণ পিএফ তোলার সুযোগ রয়েছে।

আগের নিয়ম অনুযায়ী বিয়ে বা অন্য কোনও কারণে পিএফ তুলতে হলে অন্তত সাত বছর চাকরির শর্ত ছিল। এখন সেই নিয়ম বদলেছে। এখন এক বছর চাকরি করলেই পিএফ তোলা সম্ভব।

সমস্তটা মিলিয়ে, নতুন এটিএম এবং ইউপিআই সুবিধা চালু হলে পিএফ গ্রাহকদের জন্য টাকা তোলা আরও সহজ এবং ঝামেলাহীন হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+