ভোপাল এনকাউন্টার ক্লিপ : 'ঘিরে ফেলে কাজ খতম কর' নির্দেশ পুলিশকে
ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানোর কয়েক ঘন্টার মধ্যে পুলিশের গুলিতে মারা যায় ৮ সিমি জঙ্গি। এরপর থেকেই দুটি অডিও ক্লিপ সামনে আসে, যার একটিতে বলতে শোনা যায় 'ঘিরে নিয়ে কাজ খতম কর।'
নয়াদিল্লি, ৪ নভেম্বর : ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানোর কয়েক ঘন্টার মধ্যে পুলিশের গুলিতে মারা যায় ৮ সিমি জঙ্গি। তারপরেও চারদিন কেটে গিয়েছে। এরপর থেকেই দুটি অডিও ক্লিপ সামনে আসে, যা ঘিরে তৈরি হয় একাধিক প্রশ্ন। একটি ভিডিও ক্লিপে বলতে শোনা যায় 'ঘিরে নিয়ে কাজ খতম কর।'
এই অডিও ক্লিপ অনুযায়ী, এক ব্যক্তিকে বলতে শোনা যায়, অন্যদিক থেকে গুলি করতে শুরু করেছে, তাই পুলিশকর্মীদের নিজেদের 'পজিশন' নিতে বলা হচ্ছেয়। ওয়্যারলেস সেটে যোগাযোগ কম করতে বলা হচ্ছে এবং জায়গায় পৌছঁনের ক্ষেত্রে যোগাযোগ নিখুঁত করতে মোবাইল ফোন ব্যবহার করতে বলা হচ্ছে।

৩১ অক্টোবর সিমি জঙ্গিদের 'এনকাউন্টার'-এর পরে সামনে আসা অডিও ক্লিপ বিতর্কের জন্ম দিয়েছিল। জেল ভেঙে পালানো সিমি জঙ্গিদের মৃত্যু নিয়ে ভোপাল পুলিশ যে বিবৃতি দিয়েছিল তার উপরই প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছিল অডিও ক্লিপ।
এই অডিও ক্লিপ আরও একবার পরিস্কার করে দিল যে পুলিশের কোনও ইচ্ছাই ছিল না সিমি জঙ্গিদের গ্রেফতার করার। তারা প্রথম থেকেই তাদের 'এনকাউন্টার' করতে চেয়েছিল।
৯ মিনিটের এই ভিডিও ক্লিপিংয়ে আরও শোনা যায়. "বিলকুল নেহি হাটনা হ্যায়, কাম তামাম করনা হ্যায়। (আমরা পিছবো না, কাজ শেষ করতে হবে।)"
ভিডিও ক্লিপের শেষে হাততালির আওয়াজ শোনা যায়। 'কাম তামাম' হওয়ার পর একে অপরকে শুভেচ্ছা জানাতেও শোনা যায় ভিডিওতে।
ভিডিও ক্লিপিংয়ের সমস্ত বক্তব্য ও মন্তব্যই তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এসপি(সিআইডি) অনুরাগ শর্মা।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয়











Click it and Unblock the Notifications