Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G20 Summit 2023: বিশ্ব নেতাদের মঞ্চে মোদীর সামনে 'ভারত'! রইল সেই ছবি

G20 Summit 2023: দেশের নাম বদল ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা! ইন্ডিয়া নয়, ভারতের নামে বিশ্বে পরিচিত হতে পারে এই দেশ। আর এর মধ্যেই আরও একটি ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

আজ থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। আর সম্মেলনের শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর তাঁর সামনে যে নেমপ্লেট রাখা হয়েছে সেখানে 'ইন্ডিয়া' নয়, আছে 'ভারত'। এমন একটি আন্তজাতিক মঞ্চে দেশের নাম 'ভারত' লেখা ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।

 ভারতের সামনে মোদী! রইল সেই ছবি

নাম বদলের আগে তাহলে বিশ্বের মঞ্চে 'ভারত' নামের সঙ্গে পরিচয় করালেন দেশকে? এমন জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি এদিন উদ্বোধনে দেওয়া মোদীর বক্তব্যেও 'ভারত' নাম উঠে আসে। নাম বদল ইস্যুতে সরগরম রাজ্য-রাজনীতি। 'ইন্ডিয়া নাম বদল করে কি 'ভারত' রাখা হবে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

আর এই জল্পনার মধ্যেই জি ২০ নিয়ে চলা বৈঠকেও মোদীর নেমপ্ল্যাটে ভারত নাম। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ভারত' নামের সমর্থনে বার্তা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। উনি লিখছেন, "আশা ও বিশ্বাসের নতুন নাম - ভারত।"

উল্লেখ্য, জি-২০ সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রপ্রধানদের নৈশভোজের আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই আমন্ত্রণ পত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' নয়, লেখা রয়েছে 'প্রেসিডেন্ট অফ ভারত'। আর এরপর থেকেই শুরু হয় নাম বদলের জল্পনা।

শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়ার সামিটেও প্রধানমন্ত্রীকে পাঠানো আমন্ত্রন পত্রে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' উল্লেখ করা হয়। আর এর মধ্যেই বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। আর সেখানেই নাম বদল সংক্রান্ত কোনও বিল পাশ করতে পারে মোদী সরকার। এমন জল্পনা আরও তীব্র হয়েছে। আর এর মধ্যেই এবার জি ২০ সম্মেলনের মঞ্চেও ভারত নামকেই তুলে ধরলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, জল্পনার মধ্যে জাতিসঙ্ঘের রেকর্ডে ইন্ডিয়ার নাম পরিবর্তন নিয়ে এক বিবৃতি এল। জাতিসঙ্ঘের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি নাম বদলের ক্ষেত্রে সমস্ত শর্ত পূরণ করলে রেকর্ডে ভারতের নাম পরিবর্তন করা হবে। জাতিসঙ্ঘের মুখপাত্র এই মর্মে জানিয়েছেন, "যখন ভারত নাম পরিবর্তনের সমস্ত শর্ত পূরণ করবে, তারপর আমাদের জানালে আমরা জাতিসঙ্ঘে নাম পরিবর্তন করব।" যা খুবইও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+