Bharat on Google Maps: গুগল ম্যাপে দেশের নামে বদল! সার্চে তিরঙ্গায় 'ভারত'
Bharat on Google Maps: দেশের নাম ইন্ডিয়া থাকবে না ভারত হবে তা নিয়ে রয়েছে বিতর্ক। তীব্র রাজনীতিও হয়েছে। তারপরেও অবশ্য দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়া থেকে ভারত করা হয়নি এখনও। সেই পরিস্থিতিতে গুগল ম্যাপে দেখা যাচ্ছে 'ভারত' নামটি। যদি কেউ গুগল ম্যাপের সার্চ বক্সে ইন্ডিয়া টাইপ করেন, তাহলে তিরঙ্গা পতাকা দেখা যাবে। যার ওপরে লেখা রয়েছে এ কান্ট্রি ইন সাউথ এশিয়া।
গুগল ম্যাপের ভাষা হিন্দি কিংবা ইংরেজি বিবেচ্য নয়। হিন্দি কিংবা ইংরেজিতে ইন্ডিয়া লিখলে গুগল ফলাফল হিসেবে শুধুমাত্র ভারত দেখাবে। গুগল ম্যাপ ইন্ডিয়া ও ভারত উভয়কেই দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

কোনও ব্যবহারকারী যদি গুগল ম্যাপে ভারতের সরকারি মানচিত্র দেখতে চান, তবে তারা ইংরেজি বা হিন্দিতে গুগল ম্যাপে ইন্ডিয়া বা ভারত লিখে তা করতে পারেন।
যদি কেউ গুগল ম্যাপের হিন্দি সংস্করণে ইন্ডিয়া টাইপ করেন, তাহলে ভারতের মানচিত্রের সঙ্গে মোটা অক্ষরে ভারত লেখা দেখতে পাবেন। একই সময়ে যদি গুগল ম্যাপের ইংরেজি সংস্করণে যাওয়া যায় এবং ভারত লেখা যায়, তাহলে সার্চের ফলাফলে দেশের মানচিত্রের সঙ্গে ভারত লেখা দেখতে পাবেন। এর অর্থ হল গুগল ম্যাপও ইন্ডিয়াকে ভারত বলে মেনে নিচ্ছে।
বলা যেতে পারে, সরকার যখন নাম পরিবর্তনের প্রক্রিয়ায় ব্যস্ত, সেই সময় গুগল তাদের হোমওয়ার্ক শুরু করে দিয়েছে। লক্ষণীয় বিষয় হল শুধুমাত্র গুগল ম্যাপে নয়, প্রযুক্তি সংস্থার অন্য প্ল্যাটফর্মেও যদি ইন্ডিয়া এবং ভারত লেখা হয়, তাহলেও ফলাফলগুলি ঠিক একইরকম হবে।
কোনও ব্যবহারকারী যদি গুগল সার্চ, গুগল ট্রান্সলেটর, গুগল নিউজের মতো অ্যাপে যান, এবং ইন্ডিয়া বা ভারত লেখেন, সেখানেও এখই ফলাফল পাওয়া যাচ্ছে। তবে এব্যাপারে গুগলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শিগগিরই এব্যাপারে গুগলের তরফে বিবৃতি দেওয়া হতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications