কমিউনিস্ট-কংগ্রেস থেকে সাবধান! ত্রিপুরায় উন্নয়নকে লাইনচ্যুত করার চেষ্টা, বিস্ফোরক যোগী আদিত্যনাথ

পরপর দুদিন ত্রিপুরায় প্রচার সারলেন উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। ভোটপ্রচারে গুজরাত কিংবা অন্য রাজ্যে যেমন তাঁকে স্বাগত জানানো হয়েচে, ত্রিপুরায় সেই তুলনায় কম কিছু হয়নি।

ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে কংগ্রেস ও বামেদের নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বাম ও কংগ্রেসকে অপরাধী, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারী এবং বিভাজনকারী শক্তির পক্ষ নেওয়ায় অভিযুক্ত করেছেন। তিনি ত্রিপুরায় দুটি সমাবেশে ভাষণ দেন এবং রোড শোতে অংশ নেন। তাঁকে ত্রিপুরায় অন্য রাজ্যের মতোই স্বাগত জানানো হয়েছে।

 ত্রিপুরায় ভোট প্রচারে যোগী আদিত্যনাথ

ত্রিপুরায় ভোট প্রচারে যোগী আদিত্যনাথ

এদিন ফোটিকরায়ে বিজেপি প্রার্থী সুধাংশু দাসের সমর্থনে সভা করেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবারেও তিনি বাগবাসা এবং কল্যাণপুর-প্রমোদনগরে বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেন তিনি। এছাড়াও তিনি রোড শোও করেন। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপির সরকারকে ফেরানোর আবেদন করেন জনগণের কাছে।

 কংগ্রেস ও বামেদের থেকে সাবধান

কংগ্রেস ও বামেদের থেকে সাবধান

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীকে কংগ্রেস ও বামেদের থেকে সাবধান করেন। তিনি বলেন, এই দুই দল রাজ্যবাসীর নিরাপত্তা খর্ব করতে এসেছে। তিনি অভিযোগ করেন রাজ্যে বছরের পর বছর ধরে কমিউনিস্ট এবং কংগ্রেসীরা রাজ্যের উন্নয়নকে অস্বীকার করে এসেছে। ত্রিপুরার উন্নয়নের টাকা লুট করা হয়েছে। তিনি অভিযোগ করেন যুবকদের বেকার করে রাখা হয়েছে, কৃষকদের দুর্দশায় ফেলেছে এবং মা-বোনেদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। কংগ্রেস ও কমিউনিস্টদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তিনি করেছেন। এরা রাজ্যের উন্নয়নের প্রক্রিয়াকে লাইনচ্যুত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
যোগী অভিযোগ করেন, দেশে ইউপিএ শাসনের সময়ে প্রতিদিনই নতুন নতুন কেলেঙ্কারি হয়েছিল। কয়লা কেলেঙ্কারি, টুডি কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি হয়েছিল সেই সময়ে। তিনি কটাক্ষ করে বলেছেন, কেলেঙ্কারিই কংগ্রেসের পরিচয় হয়ে উঠেছিল।

রাম বা কৃষ্ণের অস্তিত্বে বিশ্বাস নেই

রাম বা কৃষ্ণের অস্তিত্বে বিশ্বাস নেই

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী একযোগে বাম-কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলে, এদের রাম বা কৃষ্ণের অস্তিত্বে বিশ্বাস নেই। তিনি অভিযোগ করেন এই দুই দল উত্তর প্রদেশে কাশি-বিশ্বনাথ মন্দির করিডর এবং রাম মন্দির তৈরিতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল।

ডাবল ইঞ্জিন সরকারের আলাদা পরিচয়

ডাবল ইঞ্জিন সরকারের আলাদা পরিচয়

যোগী আদিত্যনাথ তাঁর প্রচার সভায় বলেন, গত পাঁচ বছরে ডাবল ইঞ্জিন সরকারের কাজ ত্রিপুরাকে আলাদা পরিচয় এনে দিয়েছে। ত্রিপুরায় প্রধানমন্ত্রী মোদীর সব কা সাথ, সবকা বিকাশের পরিচয় পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় সমৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্যবাসীর কাছে সমর্থন চেয়েছিল। বিজেপি তা দিয়েওছে, বলেন তিনি। যোগী আদিত্যনাথ দাবি করেন, প্রথমবারের মতো ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে বুলেট ট্রেনের গতিতে উন্নয়ন করেছে। কল্যাণমূলক প্রকল্পগুলিকে কোনো বৈষম্য ছাড়াই উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+