Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহারাষ্ট্রে বিজেপি সরকার অবৈধ! অবিলম্বে ফ্লোর টেস্টের দাবিতে মামলা শুনবেন যাঁরা

শিবসেনা-এনসিপি-কংগ্রেস শনিবার রাতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল মহারাষ্ট্রের নবগঠিত বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকারের বিরুদ্ধে। রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রতিবাদে মামলা গড়াল দেশের শীর্ষ আদালতে।

শিবসেনা-এনসিপি-কংগ্রেস শনিবার রাতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল মহারাষ্ট্রের নবগঠিত বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকারের বিরুদ্ধে। রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রতিবাদে মামলা গড়াল দেশের শীর্ষ আদালতে। রবিবার সকাল সাড়ে এগারোটায় বিচারপতি এন ভি রমনা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্নার একটি বেঞ্চ এই মামলা শুনবে।

মহারাষ্ট্রে বিজেপি সরকার অবৈধ, সুপ্রিমে মামলা শুনবেন যাঁরা

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার গঠনের জন্য শুক্রবার রাতেই রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে এসেছিল এনসিপি, কংগ্রেস ও শিবসেনা। তাদের আমন্ত্রণ না করে রাতের অন্ধকারেই দেবেন্দ্র ফড়নবিশকে শপথ গ্রহণের তোড়জোড় করা হয়। অথচ গভর্নর ভগত সিং কোশিয়ারির কাছে গিয়ে তিন দল একত্র হয়ে আবেদন করে আসে, তাদের সঙ্গে ১৪৪ জনেরও বেশি বিধায়কদের সমর্থন রয়েছে।
সুপ্রিম কোর্টে আবেদনে বলা হয়েছে, রাজ্যপাল মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে পক্ষপাতমূলক পদ্ধতি অবলম্বন করেছেন। বিজেপিকে ক্ষমতা পাইয়ে দিতে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই ঘোড়াকেনা বেচা রুখতে ২৪ ঘন্টার মধ্যে আস্থা ভোট বা ফ্লোর টেস্টের আবেদন জানানো হয় কংগ্রেস, এনসিপি ও শিবসেনার পক্ষ থেকে।
এই তিন দলের পক্ষে আইনজীবী সুনীল ফার্নান্ডেজ বলেন, শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে রবিবার সকালে। আবেদনে বলা হয়েছে, গভর্নর পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং গভর্নরের মতো উচ্চ পদকে উপহাস করেছেন। রাজ্যপাল কেন্দ্রের ক্ষমতায় থাকা একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে কাজ করেছেন বলে অভিযোগ।
আবেদনে দাবি করা হয়েছে, মহারাষ্রেভি সংখ্যালঘু বিজেপি সরকার প্রতিষ্ঠার বিষয়ে গভর্নরের পদক্ষেপের বিষয়টি অবৈধ ও অসংবিধানিক। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ২৮৮ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ। বিজেপির পক্ষে সমর্থন স্পষ্টভাবে ১৪৪-এর কম সংখ্যক।
তাই গভর্নর-এর সিদ্ধান্তকে বাতিল করার আহ্বান জানানো হয়েছে আবেদনে। এই আবেদনে বলা হয়, অ-বিজেপি সরকার ক্ষমতায় আসতে চলেছে। তাই সেই সম্ভাবনা রুখতে ২২ ও ২৩ নভেম্বর মাঝরাতে সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছিল।
বিজেপি এবার মহারাষ্ট্র বিধানসভায় মাত্র ১০৫টি আসন পেয়েছিল। এই রাজ্যে ম্যাজিক ফিগার ছিল ১৪৫। ফলে ৪০ জন বিধায়ক কম থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশকে শপথ গ্রহণ করানো হয়। তাই অবিলম্বে ফ্লোর টেস্ট করে দেকা হোক আদৌ এই সরকারের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছে কি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+