জনমত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস! ফুৎকারে উড়িয়ে বোম্মাই জানিয়ে দিলেন বিজেপির সংখ্যা

কর্নাটকে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার চলছে। এরই মধ্যে বহু জনমত সমীক্ষা সামনে এসেছে। সেই জনমত সমীক্ষা এবার কংগ্রেসকেই এগিয়ে রেখেছে। কিন্তু নির্বাচনী সেইসব আভাস ফুৎকারে উড়িয়ে মুখ্যমন্ত্রী বোম্মাই জানিয়ে দিলেন কর্নাটকে ক্ষমতায় ফিরছে বিজেপিই!

প্রাক নির্বাচনী জনমত সমীক্ষাকে কার্যত বানচাল করে বিজেপির পুনরাগমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেইসঙ্গে তিনি বিজেপি কত আসন নিয়ে ক্ষমতায় আসবে, সেই সংখ্যাও জানিয়ে দিলেন। শুক্রবার তিনি জানিয়েছেন, কর্নাটকের মানুষ বিজেপির প্রতিই আস্থাজ্ঞাপন করবেন।

ফুৎকারে উড়িয়ে বোম্মাই জানিয়ে দিলেন বিজেপির সংখ্যা

ফলে বিজেপি এক আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে কর্নাটকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসছেই, তবে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কি না তা স্থির করবে দলের হাইকম্যান্ড। তিনি দাবি করেন, গতবার যাঁরা কংগ্রেস ও জেডিএস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা এবার সবাই জয়ী হবেন।

আর বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার বিজেপি ছেড়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন হুবলি-ধারওয়াদ সেন্ট্রাল কেন্দ্র থেকে। কংগ্রেসে গেলেও তিনি এবার হেরে যাবেন। ধরে রাখতে পারবেন না নিজের আসন। কংগ্রেস তাদের প্রচারকে নিম্নস্তরে নিয়ে গিয়েছে। তার ফল ভুগতে হবে কংগ্রেসকে।

ফুৎকারে উড়িয়ে বোম্মাই জানিয়ে দিলেন বিজেপির সংখ্যা

বোম্মাইয়ের কথায়, এবার বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। কারো সমর্থন এবার আর প্রয়োজন হবে না। জগদীশ শেত্তারের দলত্যাগ লিঙ্গায়েত ভোটে প্রভাব ফেলতে পারবেন না। লিঙ্গায়েত ভোট তো দূরস্ত, শেত্তার নিজেই জিততে পারবেন না। আমরা লিঙ্গায়েতদের পাশাপাশি ভোক্কালিগাদের সংরক্ষণ নিয়েও কাজ করেছি।

তিনি বলেন, লিঙ্গায়ত এবং ভোক্কালিগাদের অন্তর্ভুক্ত করার জন্য ওবিসি-র দুটি নতুন বিভাগ তৈরি করেছে। আর তাঁর সরকারের বিরুদ্ধে তোলা কংগ্রেসের ৪০ শতাংশ অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। আর আমরা রাজ্যে অনেক উন্নয়ন করেছি। তাই কংগ্রেস আবারও ব্যর্থ হতে চলেছে কর্নাটকে।

ফুৎকারে উড়িয়ে বোম্মাই জানিয়ে দিলেন বিজেপির সংখ্যা

কর্নাটকে বি এস ইয়েদুরাপ্পার পরে বোম্মাই প্রভাবশালী লিঙ্গায়ত নেতা হিসাবে আবির্ভূত হচ্ছেন কি না, তা জানা যাবে এই ভোটেই। বোম্মাই এ প্রসঙ্গে বলেন, আমাদের দলে এখন সবাই নেতা। আর দ্বিতীয় দফা বলে কিছু নেই। আমরাই নির্বাচনে জিতব, প্রয়োজনীয় সংখ্যা নিয়ে জিতব।

জনমত সমীক্ষা যে রিপোর্ট সামনে এনেছে তার বিপরীত ফলাফল হবে বাস্তবে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আমরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব। আর এবার জেডিএসেরও কিংমেকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা সঠিক পথে চলছি। আমাদের উন্নয়নই, আমাদের জেতাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+