Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াণ

প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াণ

প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের হাসপাতালে মারা গিয়েছেন তিনি। ৬৯ বছর বয়সে মারা গেলেন মুম্বইয়ের জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক। কয়েক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লািহড়ি। বুধবার সকালে হাসপাতালেই মারা যান তিনি।

প্রয়াত বাপ্পি লাহিড়ি

মুম্বইয়ে বাঙালি শিল্পীদের একটা বড় জায়গা তৈরি করে দিয়েছিলেন িতনি। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে গান পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ি। ঊষা উত্থুপের সঙ্গেও একাধিক গান গেয়েছেনষ। বাপ্পি লাহিড়ি একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন। এমনকী গানও লিখতেন তিনি। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতে খড়ি তাঁর। ১৯ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। বলিউডে গানের ধারায় এক নতুন বদল এনেছিলেন বাপ্পি লাহিড়ি। অনেক নতুন শিল্পীকে তিনি সুযোগ করে দিয়েছিলেন।

বাপ্পি লাহিড়ির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন ঊষা উত্থুপ। তিনি বলেেছন, বাপ্পি দা নেই একথা ভাবতেই পারছি না। তাঁর মত হাসিখুশি লোক খুব কমই ছিল। যেকোনও মনখারাপ করা জায়গার মেজাজ বদলে দিতে পারতেন বাপ্পি লাহিড়ি। বলিউডের একাধিক সুপার হিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। ১৯৫২ সালে জলপাইগুড়িতে জন্মে ছিলেন বাপ্পি লাহিড়ি। শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মেছিলেন তিনি। তাঁর মা বাঁসুরি লাহিড়ি ও বাবা অপরেশ লাহিড়িও সঙ্গীত জগতের লোক ছিলেন। কিশোর কুমারের আত্মিয়ছিলেন তাঁরা। শৈশব থেকেই শাস্ত্রীয় সঙ্গীত ও শ্যামা সঙ্গীত শুনে বড় হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর বয়স তবলা শিখতে শুরু করেছিলেন তিনি। ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি। ১৯৭৩ সালে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন । তারপরেই বলিউডে শুরু হয় বাপ্পি লাহিড়ির জমানা। ডিস্কো স্টাইলে নিজের আলাদা অস্তিত্ব তৈরি করেন বাপ্পি লাহিড়ি। শবারি, নমক হালাল, ডিস্কো ডান্সার ছবিেত সঙ্গিত পরিচালনা করেছেন তিনি। নিেজ গজলও লিখেছিলেন। বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকের ছায়া বলিউডের সঙ্গীত মহলে। বলিউডে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন গলায় সোনার চেন। হাতে সোনার চেন সঙ্গে কালো জামা। বাপ্পি লাহিড়ির নিজের স্টাইল স্টেটমেন্ট ছিল। বাপ্পি লাহিড়ি নিজে গানও গেয়েও ছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+