নাগরিকত্ব সংশোধনী বিল পেশের আগেই থমথমে অসম সহ উত্তর-পূর্ব
নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তাল উত্তর-পূর্ব। সোমবার সকাল থেকেই অসম-সহ একাধিক রাজ্যে এই বিলের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীর।
নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তাল উত্তর-পূর্ব। সোমবার সকাল থেকেই অসম-সহ একাধিক রাজ্যে এই বিলের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীর। গোটা উত্তর-পূর্বাঞ্চল জুড়ে চলছিল নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন। তবে বিল পেশের ক্ষণ এগিয়ে আসায় তীব্র হয়েছে বিক্ষোভ। সোমবার ও মঙ্গলবার টানা ৪৮ ঘণ্টার বনধ ডেকেছে আসু-সহ একাধিক সংগঠন।

অসম স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে অসমে প্রতিবাদ
অসমে প্রতিবাদের নেতৃত্বে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। ত্রিপুরার রাজধানী অগরতলাতেও চলছে প্রতিবাদী কার্যসূচী। দুই রাজ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। ত্রিপুরায় বিজেপির শরিক দল ইন্ডিজেনাশ পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা এই বিলের বিরোধিতা করে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাকক দিয়েছে। অসমেও অসম গণ পরিষদ এই বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে।

পাল্টা মিছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের
এদিকে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে পালটা মিছিল বের করে। এদিকে গুয়াহাটি সহ একাধিক জায়গায় উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। অসমের জোরহাট, তিনশুকিয়া, মাজুলিতে এই বিক্ষোভের আঁচ আরও তীব্র। সেখানে বিক্ষোভকারীদের দাবি, তারা মরতে রাজি তবে এই বিলকে কার্যকর করতে দেবেন না।

বাকি রাজ্যগুলিতেও বিক্ষোভ
মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামেও কেন্দ্রের এই বিলটির বিরুদ্ধে সুর চড়ছে। মেঘালয়ের রাজনৈতিক দল এনএনপি থেকে মিজোরামের এমএনএফ সাফ জানিয়ে দিয়েছে বিজপির নেতৃত্বাধীন নর্থইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা নেডা-র শরিক হলেও নাগরিকত্ব সংশোধনী বিলটিকে কোনভাবেই সমর্থন করবে না তাঁরা।

নাগরিকত্ব সংশোধনী বিলের শর্ত
বিলে শর্ত দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের যেই লোকেরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেছেন, তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications