Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir anniversary: দুধ, দই, ঘি, মধু...চলছে রামলালার বিশেষ 'অভিষেক'! আবেগে ভাসছেন ভক্তরা

Ram Mandir anniversary: ঠিক এক বছর আগে জানুয়ারি মাসেই অয্যোধ্যায় পাকা ঘর পেয়েছিলেন রামলালা। রামমন্দিরে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হয় ছোট্ট রামলালার। সেই প্রাণপ্রতিষ্ঠার প্রথম বর্ষ পূর্তি উদযাপন। আর সেই উপলক্ষ্যে অয্যোধ্যার রামমন্দির সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকে বিশেষ পুজো শুরু হয়েছে ধুমধাম করে।

এমনকি 'পঞ্চামৃত অভিষেক' করা হচ্ছে রামলালার। একেবারে দুধ-দুই-ঘি মধু দিয়ে চলে বিশেষ এই অভিষেক। এরপর গঙ্গাজলে চান করানো হয় ছোট্ট রামলালাকে। সঙ্গে পুরোহিতদের মন্ত্রাচরনে অয্যোধ্যায় এক অন্য ছবি ধরা পড়ে আজ শনিবার সকাল থেকে (Ram Mandir anniversary)।

Ram Mandir anniversary

অন্যদিকে এদিন ভক্তদের ভিড়ও রয়েছে চোখে পড়ার মতো। একদিকে মহাকুম্ভ অন্যদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষমূর্তি। দেশ-বিদেশ থেকে বহু মানুষ এবং ভক্ত এসেছেন অয্যোধ্যায়। কেউ ভজন গাইছেন তো আবার কেউ স্লোক পাঠ করছেন। ভক্তির সাগরে ডুবে গিয়েছে রাম রাজ্য।

Ram Mandir anniversary: বিশেষ পুজো পাঠ, অংশ নেবেন যোগী

রাম লালার শুধু অভিষেক নয়, এদিন বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে শ্রীরাম মন্ত্রোচ্চারণের ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে তাতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, পাঠ করা হবে হনুমান চালিশাও। চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামী তিনদিন ধরে এই অনুষ্ঠান চলবে রামমন্দিরে। জানা যাচ্ছে, আজ শনিবার যোগী আদিত্যনাথ রামলালার বিশেষ আরোতি করবেন। সেই মতো সব ব্যবস্থাও করা হয়েছে।

অন্যদিকে, ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও করা হয়েছে। এমনকি ৫৬ রকমের ভোগ থাকছে রামলালার জন্যেও। অন্যদিকে শতাধিকেরও বেশি ভিভিআইপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গতবারের যাদের আমন্ত্রণ জানানো সম্ভব হয় এবার এমন বহু মানুষকে ডাকা হয়েছে।

Ram Mandir anniversary: তিথি মেনেই পালন হচ্ছে বর্ষপূর্তি

গত বছর লোকসভা ভোটের আগে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। ২২ জানুয়ারি তা হয়। কিন্তু আজ শনিবার বর্ষপূর্তি পালন করা হচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলছে, হিন্দু তিথি নক্ষত্র মেনেই বর্ষপূর্তি পালন করা হচ্ছে। পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে হয় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। আর সেই তিথি পড়েছে আজ ১১ জানুয়ারি শনিবার।।

Ram Mandir anniversary: বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাত ধরেই ছোট্ট রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে গোটা বিশ্ব। বর্ষমূর্তিতে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি লিখছেন,'শতাব্দীর পর শতাব্দী ত্যাগ, তপস্যা ও সংগ্রামের পর নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য''।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+