সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার নাটকীয় মুহূর্ত! হিন্দু মহাসভার পেশ করা 'ম্যাপ' ছিঁড়ে দিলেন আইনজীবী
দেশের অন্যতম সংবেদনশীল তথা হাই প্রোফাইল মামলা রামজন্মভূমি- বাবরি মসজিদ বিতর্ক । আর গত ৩৯ দিন ধরে সেই মামলার শুনানির শেষ দিন আজ।
দেশের অন্যতম সংবেদনশীল তথা হাই প্রোফাইল মামলা রামজন্মভূমি- বাবরি মসজিদ বিতর্ক । আর গত ৩৯ দিন ধরে সেই মামলার শুনানির শেষ দিন আজ। বিকেল ৫ টার মধ্য়ে এই মামলার শুনানি শেষ হওয়ার কড়া নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের তরফে। এরপরই আদালত কক্ষে উঠে আসে একাধিক রুদ্ধশ্বাস মুহূর্ত। অযোধ্যা ইস্যুতে এদিন সুন্নি ওয়াকফ বোর্ড ও হিন্দু মহাসভার তরফের দুই আইনজীবীর বাদানুবাদ চরমে ওঠে আদালত কক্ষে। এরপরই পরিস্থিতি বিতর্কিত পর্যায়ে চলে যায়।

হিন্দু মহাসভার পেশ করা 'ম্যাপ ' ছেঁড়া হল আদালতে!
এদিন, অযোধ্যা ইস্যুতে হিন্দু মহাসভার তরফে ছিলেন আইনজীবি বিকাশ সিং । অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে ছিলেন বিশিষ্ট আইনজীব রাজীব ধবন। দুই পক্ষের বাদানুবাদ যখন আদালত কক্ষে শুরু হয় , তখন রাজীব ধবনের হাতে হিন্দু মহসভার তরফে পেশ করা হয় একটি ম্যাপ। যা আদালতের মধ্যেই চিফ জাস্টিসের সামনে ছিঁড়ে ফেলেন সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষের আইনজীবী রাজীব ধবন।

কোন ঘটনা থেকে তুঙ্গে ওঠে পারদ?
হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং আদালতকে জানান, তিনি তাঁর যুক্তির সপক্ষে একটি বই 'অযোধ্যা রিভিসিটেড' পেশ করতে চান। এরপরই তাতে 'অবজেকশন' জানান রাজীব ধবন। সুন্নি ওয়াকফ বোর্ডের আইজীবী রাজীব ধবন তখনই সেই বইতে থাকা ম্যাপের পৃষ্ঠা ছিঁড়ে দেন। সঙ্গে সঙ্গে আদালত কক্ষের পারদ চড়তে শুরু করে। lতবে জানা যায়, চিফ জাস্টিসের অনুমতি সাপেক্ষেই এই ম্যাপ ছেঁড়ার ঘটনাটি ঘটে।

ক্ষুব্ধ চিফ জাস্টিস
রাজীব ধবনের ঘটনার পরই ক্ষুব্ধ হন চিফ জাস্টিস রঞ্জন গগৈ। তিনি বলেন, এভাবে চলতে থাকলে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে। আর এরপরও যদি আদালত কক্ষে এমন ঘটনা ঘটতে থাকে, তাহলে তিনি এজলাস ছেড়ে চলে যাবেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications