মিম প্রধান ওয়াইসির বাড়িতে হামলা, আক্রান্ত কেয়ারটেকার! কাঠগড়ায় হিন্দু সেনা
মিম প্রধান ওয়াইসির বাড়িতে হামলা, আক্রান্ত কেয়ারটেকার! কাঠগড়ায় হিন্দু সেনা
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (All India Majlis-e-Ittehadul Muslimeen) এর সাংসদ তথা দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ উঠল। অভিযোগ দিল্লির ২৪-অশোক রোডের বাড়িতে হানা দেয় ওই দুষ্কৃতীরা। মুহূর্তেই ওয়াইসির বাড়ির জানালার কাঁচ, নেমপ্লেট, দরজা ভেঙে ফেলে তারা। এমনকী তছনছ করা হয় অন্যান্য জায়গাতেও। সবকিছু ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযুক্তরা প্রত্যেকেই হিন্দু সেনার সদস্য বলে জানা যাচ্ছে। এদিকে ঘটনা প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুষ্কৃতীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিল। এমনকী সাংসদকে প্রাণে মারারও হুমকি দিচ্ছিল। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। যদিও আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, কমপক্ষে ১৩ জন হামলাকারীই একযোগে হামলা চালায় তার বাড়িতে।
এদিকে এর আগেও মিম প্রধানের দিল্লির বাড়িতে হামলা হয়েছিল বলে জানা যায়। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন রাজনাথ সিং। এমনকী রাজনাথ সিং সেই সময় আসাদউদ্দিনের প্রতিবেশীও ছিলেন। কিন্তু তারপরেও মেলেনি রেহাই। এদিকে এদিনের হামলার সময় সাংসদের বাড়ির দীর্ঘ ৪০ বছরের কেয়ারটেকার রাজুও আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গোটা ঘটনা প্রসঙ্গে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে ওয়াইসি। তার পরিবারের সকলেই আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তিনি। এমনকী বৃদ্ধ রাজুর নাতি-নাতনিরাও ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না।
অন্যদিকে হামলার পরেই কেন্দ্রকে একহাত নিয়ে বিরক্তি প্রকাশও করতে দেখা গিয়েছে মিম প্রধানকে। এমনকী খোদ দিল্লির বুকে কী করে এই হামলা হয় সেই প্রশ্নও তুলে দিয়েছেন। টুইটারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, 'আমার বাড়ির পাশেই নির্বাচন কমিশনের সদর দফতর। কয়েক গজ দূরেই পার্লামেন্ট স্ট্রিট থানা। এমনকী খোদ প্রধানমন্ত্রীও থাকেন এখান থেকে ৮ মিনিট দূরে। তারপরেও হয় হামলা? আমার জানতে ইচ্ছা করে কারা এই গুন্ডাদের মৌলবাদী করেছে।”












Click it and Unblock the Notifications