Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে হামলা! আহত ৫ নিরাপত্তা কর্মী

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার তুরার অফিসে বিক্ষোভকারীদের হামলা। মুখ্যমন্ত্রী সাংমা এবং রাজ্যে জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী অফিসের ভিতর থাকার সময় বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। বেশ কিছু দল সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে তুরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করার আহ্বান জানিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন, প্রেসার গ্রুপ এবং সুশীল সমাজের সংগঠনের সদস্যদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে এই হামলা সংগঠিত হয়। হামলায় মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে ব্যাপক সংখ্যায় বিক্ষোভকারীরা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।

 মেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে হামলা

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে অভিযোগ করে বলা হয়েছে, বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ অফিসে পাথর ছোঁড়ে। এমন কী নিরাপত্তারক্ষীদের সামনে গেট ভাঙার চেষ্টা করে। ঘটনায় ৫ নিরাপত্তা কর্মী আহত হন। পরে তাঁদেরকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ভিতরে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সামনেই আহত নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে থাকতে দেখা যায়।

তুরায় শীতকালীন রাজধানী স্থাপনের দাবি করে গারো পাহাড়ের সুশীল সমাজের সংগঠনগুলি গত দু-সপ্তাহ ধরে অনির্দিষ্টকালের অনশনে সামিল হয়েছে। সুশীল সমাজের দলগুলির মধ্যে রয়েছে আচিত, জিএইচএসএমসি এবং অন্য সংগঠনগুলি।

 মেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে হামলা

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সাংমা তিন ঘন্টার বেশি সময় ধরে নাগরিক সমাজের গোষ্ঠীগুলির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময়ই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে ভিড় বাড়ছিল। তারা পাথর ছোঁড়া শুরু করতেই পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসেল সেল ফাটায়।

মুখ্যমন্ত্রী পরে জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে চিকিৎসা ভাতা হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ষখন আলোচনা প্রায় শেষ, সেই সময় পাথর ছোঁড়া শুরু হয়। তাঁর দাবি, যাঁরা পাথর ছুঁড়েছে তাঁরা আন্দোলনকারীদের অংশ নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+