বাংলায় মেয়েদের কত বয়সে সর্বাধিক বিয়ে হয়? স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

বাল্য বিবাহ রুখতে সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও তা যে খাতায় কলমে রয়ে গিয়েছে, তা আরও একবার সামনে চলে এল। এর মধ্যে আবার কোনও কোনও রাজ্যের অবস্থা আরও খারাপ। পশ্চিমবঙ্গে অন্তত ৫৪.৯ শতাংশ মেয়ের বিয়ে হয় ২১ পেরনোর আগেই।

বাল্য বিবাহ রুখতে সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও তা যে খাতায় কলমে রয়ে গিয়েছে, তা আরও একবার সামনে চলে এল। এর মধ্যে আবার কোনও কোনও রাজ্যের অবস্থা আরও খারাপ। পশ্চিমবঙ্গে অন্তত ৫৪.৯ শতাংশ মেয়ের বিয়ে হয় ২১ পেরনোর আগেই। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ২১ বছরের নিচে বিবাহ

পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ২১ বছরের নিচে বিবাহ

২১ বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে হওয়ার জাতীয় গড় ২৯.৫ শতাংশ। এই সমীক্ষায় সব থেকে ওপরে রয়েছে পশ্চিমবঙ্গ, গড় গল ৫৪.৯ শতাংশ। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে প্রতিবেশী ঝাড়খণ্ড। তাদের গড় গল ৫৪.৬ শতাংশ। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড হল দেশের এমন দুটি রাজ্য, যেখানে অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হয়, ২১ বছর পৌঁছনোর আগেই।

ঝাড়খণ্ডে সব থেকে বেশি ১৮ বছরের নিচে বিবাহ

ঝাড়খণ্ডে সব থেকে বেশি ১৮ বছরের নিচে বিবাহ

ঝাড়খণ্ডে দেশের মধ্যে সব থেকে বেশি ৫.৮ শতাংশ মেয়েদের বিয়ে হয় ১৮ বছরের নিচে। এই পরিসংখ্যান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার কার্যালয়। পরিসংখ্যান অনুযায়ী এক্ষেত্রে জাতীয় গড় ১.৯ শতাংশ। কেরলে এই গড় শূন্য। ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ ৭.৩ শতাংশের মতো আর শহুরে এলাকায় তা তিন শতাংশের মতো।
এই সমীক্ষা চালানো হয়েছিল ২০২০ সালে। আর তা প্রকাশিত হয়েছে গতমাসের শেষের দিকে।

ঝাড়খণ্ডে ডাইনিবিদ্যার জেরে হত্যা

ঝাড়খণ্ডে ডাইনিবিদ্যার জেরে হত্যা

একবিংশ শতাব্দীতে এসেও দেশকে ডাইনিবিদ্যা মুক্ত করা যায়নি। তারই ফলাফল উঠে এসেছে সমীক্ষায়। সেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ঝাড়খণ্ডে ২০১৫ সালে ৩২ জন, ২০১৬ সালে ২৭ জন, ২০১৭ সালে ১৯ জন, ২০১৮ সালে ১৮ জন, ২০১৯ ও ২০২০-তে ১৫ জন করে মৃত্যু হয়েছে ডাউনিবিদ্যা অনুসরণের কারণে।

ঝাড়খণ্ডে বিভিন্ন ঘটনার তদন্তে জাতীয় কমিশন

ঝাড়খণ্ডে বিভিন্ন ঘটনার তদন্তে জাতীয় কমিশন

সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নাবালিকাকে গায়ে আগুন দিয়ে মারা হয়। ২৩ অগাস্টের সেই ঘটনায় ঘরের জানালার বাইরে থেকে নাবালিকার গায়ে পেট্রোল দেওয়া হয়। চারদিন পরে সেই কিশোরী মারা যায়।
অন্যদিকে বিয়ের প্রস্তাব দিয়ে বছর ১৪-র এক আদিবাসী কিশোরীকে বারে বারে ধর্ষণের অভিযোগ ওঠে দুমকায়। ২ সেপ্টেম্বর ওই কিশোরীকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই কিশোরীর মার অভিযোগ তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দুটি ঘটনাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। এই দুটি ঘটনাইতেই তদন্ত করছে জাতীয় মহিলা কমিশন এবং শিশু অধিকার সুরক্ষা কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+