বিজয় মাল্য, নীরব মোদী-সহ ৩৮ অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়েছে ৫ বছরে! সংসদে জানাল মোদী সরকার
বিজয় মাল্য, নীরব মোদী-সহ ৩৮ অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়েছে ৫ বছরে! সংসদে জানাল মোদী সরকার
ব্যাঙ্ক ঋণের টাকা না মিটিয়ে গত ৫ বছরে ৩৮ জন অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে। ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। এই তালিকায় বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসিরা আছে বলে সংসদে জানিয়েছে সরকার।

গত ৫ বছরে দেশ ছেড়েছে ৩৮ অর্থনৈতিক অপরাধী
সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে দেশ ছেড়েছে ৩৮ অর্থনৈতিক অপরাধী। সিবিআই তাদের বিরুদ্ধে মামলা করেছে।

রেড কর্নার নোটিশ ২০ জনের বিরুদ্ধে
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ২০ অর্থনৈতিক অপরাধীর বিষয়ে রেডকর্নার নোটিশ জারি করা হয়েছে। ১৪ টি মামলার বিষয়ে হেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছে।

২০১৯-এ দেশ ছেড়েছে ১১ অপরাধী
সরকারি তথ্যেই প্রকাশ জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯-এর মধ্যে দেশ ছেড়েছে ১১ জন অর্থনৈতিক অপরাধী। জানুয়ারি ২০১৯ পর্যন্ত বাকি ২৭ জন দেশ ছাড়ার সুযোগ নিয়েছে। এই ২৭ জন অর্থনৈতিক অপরাধ এবং লোন ডিফল্টের সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এব্যাপারে ব্যাঙ্কগুলি ফিউগিটিভ ইকনোমিক অফেন্ডার্স অ্যাক্ট ২০১৮ অনুযায়ী অভিযুক্ত কোম্পানির প্রোমোটর অবং ডিরেক্টরদের পাসপোর্টের সার্টিফায়েড কপি জমা দিয়েছে।

ব্যাঙ্কগুলি উদ্ধার করেছে ৭৬৫৪ কোটি
২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে এই সব অর্থনৈতিক অপরাধীদের থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি প্রায় ৭৬৫৪ কোটি টাকা উদ্ধার করেছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications