Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! বাজপেয়ীকে সামনে এনে প্রস্তুতি শুরু বিজেপির

বুধবার দেশ জুড়ে শুরু হয়েছে অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রা। বিজেপি-র জন্ম লগ্ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীত্ব পর্যন্ত বাজপেয়ীর অবদানকে স্মরণ করতেই এই যাত্রা বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

বুধবার দেশ জুড়ে শুরু হয়েছে অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রা। বিজেপি-র জন্ম লগ্ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীত্ব পর্যন্ত বাজপেয়ীর অবদানকে স্মরণ করতেই এই যাত্রা বলে বিজেপির তরফে জানানো হয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, ২০১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এই অস্থি কলস যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

মঞ্চে বিজেপি নেতৃত্ব

মঞ্চে বিজেপি নেতৃত্ব

বুধবার দিল্লিতে এই অস্থি কলস যাত্রা সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঞ্চে ছিলেন বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিতি ছিলেন বাজপেয়ীর পালিতা কন্যাও।

রাজ্য নেতৃত্বের হাতে অস্থি কলস

রাজ্য নেতৃত্বের হাতে অস্থি কলস

বিভিন্ন রাজ্য নেতৃত্বের হাতে অস্থি কলস তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

সাধারণ মানুষের জন্য অস্থি কলস যাত্রা

সাধারণ মানুষের জন্য অস্থি কলস যাত্রা

বিজেপির তরফে জানানো হয়েছে, সারা দেশের দলের কর্মী ও সাধারণ মানুষ বাজপেয়ীর প্রতি সম্মান প্রদর্শন করতে চান। তাই অস্থি কলস যাত্রার সিদ্ধান্ত।

অস্থি কলস রাজ্যের রাজধানীগুলিতে বুধবারই পৌঁছে যাবে। এরপর সেখান থেকে তা বিভিন্ন ব্লকে নিয়ে যাওয়া হবে। পরে তা বিভিন্ন নদীতে বিসর্জন দেওয়া হবে।

১৯ অগাস্ট, হরিদ্বার

বাজপেয়ীর অস্থি যাত্রা প্রথম হয়েছিল হরিদ্বারে, রবিবার ১৯ অগাস্টে। সেই যাত্রায় বিজেপি সভাপতি ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং। পরে তা গঙ্গায় বিসর্জন দেন বাজপেয়ীর পরিবারের সদস্য ও বিজেপি নেতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+