Assembly Election Result 2023: স্বপ্ন দেখেছিলেন নতুন ফ্রন্টের! কংগ্রেসের ঝাপটায় মুখে থুবড়ে পড়লেন কেসিআর
Assembly Election Result 2023: আরও একবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গেল কে চন্দ্রশেখর রাও-এর। শুধুমাত্র কংগ্রেস বিপুল ভোটে জয়ী হচ্ছে, তাই নয়, দুবারের মুখ্যমন্ত্রী রাও নিজেও দুই আসনের মধ্যে এক আসন থেকে পিছিয়ে রয়েছেন। তবে গাজওয়েল কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তিনি। তবে কামারেড্ডি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন কে চন্দ্রশেখর রাও।
তবে সার্বিক ভাবে তাঁর দল তেলেঙ্গানায় (Assembly Election Result 2023) মুখ থুবড়ে পড়েছে। আর এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেসিআর। আগামী ৪ এবং ৯ তারিখ তেলেঙ্গানায় নতুন কংগ্রেস সরকার শপথ নেবে বলে জানা গিয়েছে।

চন্দ্রশেখর রাও-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তাঁরই দলের কয়েকজন শীর্ষস্তরের নেতা। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে গিয়ে বিস্ফোরক কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, কে সি আর এনডিএ জোটে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কংগ্রেসও বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে বিআরএস রয়েছে বিজেপির সঙ্গেই। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছিলন কেসিআর-এর মেয়ে কে কবিতার। তবে আম আদমি পার্টির নেতাদের মতো তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি এজেন্সি।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের (Assembly Election Result 2023) আগে দিল্লির রাজনীতি নিয়ে মাথা ঘামাতে দেখা গিয়েছিল কেসিআর-কেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেছিলেন তিনি।
তবে সে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। বিরোধী দলগুলি যখন একজোট হচ্ছে তখন আম আদমি পার্টির সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে বিআরএস-এর। ঘনিষ্ঠতা বেড়েছে সমাজবাদী পার্টির সঙ্গেও। এরপর এক বড় পদক্ষেপ করেছেন কেসিআর। নতুন নামকরণ করেছেন দলের।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনে (Assembly Election Result 2023) আগে তৃতীয় শক্তি গঠন, তবে কংগ্রেসকে ছাড়া ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিল। তবে সে সব কিছুই কার্যকর হবে কিনা তা নিয়ে শুরু হয়েচে জোর জল্পনা। বিশেষ করে বিধানসভা নির্বাচনে যেভাবে কেসিআর মুখ থুবড়ে পড়ল এরপরে এই জল্পনা আরও তীব্র হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications