Assembly Election Result 2023: ৩ রাজ্যে গেরুয়া ঝড়, বুধেই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট
Assembly Election Result 2023: লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে ডাঁহা ফেল কংগ্রেস। তিন রাজ্যেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। সব বুথ ফেরত সমীক্ষা পণ্ড করে দিয়ে রাজস্থান, মধ্য প্রদেশ এমনকী ছত্তিশগড়ের জয়ের পথে বিজেপি। লোকসভা ভোটের আগে এই ফলাফল যথেষ্ট ধাক্কা কংগ্রেস শিবিরে তাতে কোনও সন্দেহ নেই।
কারণ উত্তর ভারতে এখন কেবল হিমাচল প্রদেশ ছাড়া আর কোনও রাজ্যে কংগ্রেস সরকার রইল না। এক কথায় বলতে গেলে মোদী ম্যাজিকে ভর করে বিজেপি কংগ্রেস মুক্ত উত্তরভারত গড়ে ফেলেছে। ছত্তিশগড়ে বিজেপির এগিয়ে যাওয়া টা সবচেয়ে বড় ধাক্কা কংগ্রেস শিবিরে তাতে কোনও সন্দেহ নেই।

তিন রাজ্যে কংগ্রেসের এই ধাক্কা ইন্ডিয়া জোটেও প্রভাব ফেলবে তাতে কোও সন্দেহ নেই। একদিকে যখন দিল্লিতে বিজেপি কার্যালয়ে উল্লাসের ছবি ধরা পড়েছে। আরেকদিকে কংগ্রেস শিবিরে একেবারেই নিরাশা। এই পরিস্থিতিতে বুধবারই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে।
আর কয়েক মাস পরেই দেশে লোকসভা ভোট। তাতে উত্তরভারতের প্রায় সব রাজ্যেই যদি বিজেপি থাকে তাহলে মোদী যে ফের ফিরছেন তাতে আর কোনও অনিশ্চয়তা থাকছে না। বিেজপি শিবির সেই টার্গেট নিয়েই যে ময়দানে নেমেছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ছত্তিশগড়ের ফলাফল দেখেই।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই তিনি ইন্ডিয়া জোটের নেতাদের ফোন করে তাঁদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বুধবার দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। রাজস্থান হাত ছাড়া হওয়া কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা । সেই সই সঙ্গে লোকসভা ভোটেও যে টান পড়বে ভোটে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications