এখনও সংকটজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, হাসপাতালে হিমন্ত বিশ্ব শর্মা
অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-র অবস্থা সংকটজনক৷ বর্তমানে মেকানিকাল ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানান, গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন৷ আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেও আজ জানান তিনি৷

এরই মধ্যে চিকিৎসকরা জানিয়েছেন যে সামান্য় উন্নতি হয়েছে অসমের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তরুণ গগৈয়ের৷ তিনি এই মুহূর্তে অর্ধচেতন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ় ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা৷ তবে সংকট এখনও কাটেনি বলে মত চিকিৎসকের।
তরুণ গগৈ-এর চিকিৎসার জন্য় একটি চিকিৎসকদের দল গঠন করা হয়েছে৷ তাঁরা এইমস-এর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ গুয়াহাটি হাসপাতালের চিকিৎসা ব্য়বস্থা নিয়ে সেখানকার চিকিৎসকরা সন্তুষ্ট বলেও জানিয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ় ও হাসপাতালের সুপার৷ তবে, তরুণ গগৈয়ের কিডনি স্বাভাবিক করতে ডায়লিসির করার প্রয়োজন আছে কি না, এই প্রশ্নে হাসপাতাল সুপার জানিয়েছেন, সেটা একেবারে শেষ উপায়৷ এই মুহূর্তে তিনি ইনোট্রপিক সাপোর্টে রয়েছেন৷
শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেওয়ার পর ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদকে গত ১ নভেম্বর ১০টা ৩০ মিনিট নাগাদ গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়৷ ২৬ অগাস্ট প্রথম শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয় তরুণ গগৈ-র৷ করোনা পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত৷ ওই দিন তাঁকে প্রথমবারের জন্য ভরতি করা হয় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ প্রায় ৬০ দিন হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি৷ ২৫ অক্টোবরের তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়৷
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications