একুশে ভোটের আগে বিজেপির জন্য কোন দুটি পর পর নির্বাচন প্রাসঙ্গিক! অসমে কতটা ভারী গেরুয়া পাল্লা

একুশ ভোটের আগে বিজেপির জন্য কোন দুটি পর পর নির্বাচন প্রাসঙ্গিক! অসমে কতটা ভারী গেরুয়া পাল্লা

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই করোনার আবহেই সম্ভবত দেশের ৪ রাজ্যে হাইভোল্টেজ নির্বাচন সংগঠতি হতে চলেছে। বাংলার নির্বাচনে যেমন বিজেপির সামনে গড় দখলের লড়াই, তেমনই অসমের নির্বাচনের ক্ষেত্রে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ হিসাবে উঠে আসছে সাম্প্রতিক পর পর দুটি নির্বাচন । এই দুই স্থানীয় নির্বাচনের পর অসমে বিজেপির পাল্লা ভারী কি না, তা আঁচ করা যেতে পারে।

 অসম ও কাউন্সিলের ভোট

অসম ও কাউন্সিলের ভোট

প্রসঙ্গ, অসমে 'বোরো টেরিটোরিয়াল কাউন্সিল ' এবং ' তিওয়া অটোনমাস কাউন্সিলের' ভোট সম্পন্ন হয়েছে। এই দুটি ভোট অসমের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। কারণ , এই দুই কাউন্সিলের মাধ্যমেই অসমের বহু স্থানীয় এলাকায় (যেগুলি কাউন্সিলের আওতায়) আইনের প্রণয়ণ হয়ে থাকে।

ভোটের তুলনামূলক ফল

ভোটের তুলনামূলক ফল

২০১৫ সালে 'বোরো টেরিটোরিয়াল কাউন্সিল ' এর ভোটে বিজেপি ১ টি আসন পেয়েছিল। বোড়ো পিপলস ফ্রন্ট ২০ টি আসন পায়। এবছরে বোড়ো পিপলস ফ্রন্ট ১৭ টি আসন পেয়েছে। বিজেপি ৯ টি। অন্যদিকে, ২০১৫ সালে ' তিওয়া অটোনমাস কাউন্সিলের' ভোটে বিজেপি ৩ টি আসন দখল করেছিল, এবছর তা বেড়ে ৩৩ টি আসন হয়েছে বিজেপির।

 অসমে দখল বাড়ছে বিজেপির!

অসমে দখল বাড়ছে বিজেপির!

প্রসঙ্গত, 'বোরো টেরিটোরিয়াল কাউন্সিল ' এর ভোটে এই প্রথম ৫ এর বেশি আসন জিতল বিজেপি। যেখানে তাদের শরিক দল বিপিএফ থাকা সত্ত্বেও তাদের ছেড়ে একা লড়ে বিজেপি এতটা আসন দখল করেছে, সেখানে অসমের রাজনীতিতে যে গেরুয়া শিবির জমি পোক্ত করছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে, ' তিওয়া অটোনমাস কাউন্সিলের' ভোটেও বিজেপির হু হু করে আসন বেড়ে যাওয়া ২০২১ সালের ভোটের আগে প্রাসঙ্গিক ঘটনা।

 এনআরসি , অসম ও ২০২১ নির্বাচন

এনআরসি , অসম ও ২০২১ নির্বাচন

প্রসঙ্গত, যেভাবে ২০২ সালে এনআরসি নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রের মোদী সরকার থেকে বিজেপির অসম সরকার , তারপর ২০২১ এ বিজেপির অসমের মাটিতে ফিরে আসা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। এরপরই সাম্প্রতিক কালে অসমে পর পর ২ টি ভোট হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, অসমে মুখ্যমন্ত্রী সোনোয়াল নিজের গড় ধরে রাখতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+