নাগরিকত্ব সংশোধনী বিল! একসঙ্গে প্রতিবাদ উত্তর-পূর্ব রাজ্যের বিভিন্ন সংগঠনের
নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে অসম-সহ উত্তর পূর্ব। সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে সরকার বিলটিকে রাজ্যসভায় পাশ করাতে পারে বলে জানা গিয়েছে।
নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে অসম-সহ উত্তর পূর্ব। সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে সরকার বিলটিকে রাজ্যসভায় পাশ করাতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, যার জন্য এটিকে তালিকায় নথিভুক্তও করা হয়েছে। বিলে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিম ব্যতীত অন্য সম্প্রদায়ের অভিবাসীদের নাগরিকত্ব দিতে চায় সরকার।

১১ টি দলের প্রতিবাদ
বাম গণতান্ত্রিক মঞ্চের অধীনে ১১ টি রাজনৈতিক দল এসেছে। তারাই বিলের বিরুদ্ধে আন্দোলনের কথা ঘোষণা করেছে।

১৮ নভেম্বর একসঙ্গে প্রতিবাদ
নর্থ ইস্ট স্টুটেন্ট অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে, ১৮ নভেম্বর একসঙ্গে উত্তরপূর্বের সবকটি রাজ্যে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

বিলে কেন্দ্রের প্রস্তাব
বিলে প্রস্তাব করা হয়েছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সিরা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে এলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতের এসেছেন তাঁরাই ভারতের নাগরিকত্ব পাবেন।

রাজ্যসভায় বিল পাশের শক্তি রয়েছে বিজেপির
এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ-র যা শক্তি তাতে বিলটি পাশ হয়ে যেতে পারে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়ে গিয়েছে।

অমিত শাহের সঙ্গে কথা হিমন্ত বিশ্বশর্মার
অসমের অর্থমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যানায়েন্সের নেতা হিমন্ত বিশ্বশর্মা আশ্বাস দিয়ে বলেছেন, উত্তর পূর্বের রাজ্যগুলির আপত্তির দিকে নজর দেওয়া হবে। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয়েছে বলে জানিয়েছেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications