Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arvind Kejriwal: আবার ফিরবেন! তিহারে আত্মসমর্পণের আগে আত্মবিশ্বাসী কেজরিওয়াল

Arvind Kejriwal: অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হতেই তিহার জেলে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট তাঁকে নির্বাচনী প্রচারের জন্য ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল। যার মেয়াদ পয়লা জুন শেষে হয়েছে।

তিহারে আত্মসমর্পণের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজঘাটেও যান। সেই সময় তাঁর সঙ্গে দলের নেতা ও মন্ত্রীরাও ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সুনিতা কেজরিওয়ালও।

arvind kejriwal

আত্মসমর্পণের পরে শারীরিক পরীক্ষা
সূত্রের খবর, তিহারে আত্মসমর্পণের পর অরবিন্দ কেজরিওয়ালের মেডিক্যাল চেকআপ হয়। সুগার লেভেল থেকে ওজন, সবকিছু পরীক্ষা করা হয়।

আদালতে পেশ
অরবিন্দ কেজরিওয়াল তিহারে পৌঁছনোর পরে তাঁকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। নিয়ম অনুযায়ী, যখন কোনও আসামী আত্মসমর্পণ করেন, তখন তাঁকে আদালতে হাজির করিয়ে বলা হয়, অভিযুক্ত আত্মসমর্পণ করেছে।

জামিন পেয়েছিলেন ১০ মে
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছিল গত ২১ মার্চ। কেজরিওয়াল আদালতে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেন। পাশাপাশি নির্বাচনী প্রচারে অংশ নিতে অন্তর্বর্তীকালীন জামিনেরও আবেদন করা হয়। সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। সেই জামিনের সময়ই বলে দেওয়া হয়েছিল আত্মসমর্পণের দিনের কথা।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত
এদিন তিহারে আত্মসমর্পণের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাবা-মায়ের আশীর্বাদ নেন। তারপর তিনি রাজঘাটে যান। সেখান থেকে কনট প্লেসের হনুমান মন্দিরেও যান। এরপর দলের অফিসে নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণও দেন। তিনি দাবি করেন, দেশ বাঁচাতে জেলে যাচ্ছেন। নিজেকে ভগত সিংয়ের অনুগামী বলেও দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিকে আত্মসমর্পণের আগে মেডিক্যাল টেস্টের কথা বলে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও সাতদিন বৃদ্ধির আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। যদি আদালের অবসরকালীন বেঞ্চ সেই আবেদনের শুনানি করতে অস্বীকার করে বলে, জামিনের মেয়াদ শেষ হলে, তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+