Delhi Assembly Election 2025: কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন! নির্বাচনের দিন ঘোষণার আগেই বড় বার্তা কেজরির
Delhi Assembly Election 2025: কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি, তা নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত স্পষ্ট হল আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (former Chief Minister Arvind Kejriwal) এর আসন । নিউ দিল্লি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। আর সেখানে মুখ্যমন্ত্রী-পুত্রের সঙ্গে একজন কমন ম্যান-এর লড়াই হবে বলে উল্লেখ করেছেন কেজরি।
তাৎপর্যপূর্ণ ভাবে ভোটে (Delhi Assembly Election 2025) ওই কেন্দ্র থেকেই ২০২৫-এর নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে চলেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। শীলা দীক্ষিত দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী করতে চলেছে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র পরবেশ বর্মাকে।

ফলে লড়াই যে হাড্ডহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট। যদিও এই প্রসঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেজরিওয়াল আরও জানিয়েছেন, অতিশি তাঁর নিজের কেন্দ্র কালকাজি থেকেই লড়বেন। অর্থাৎ কেজরিওয়াল ও অতিশির কেন্দ্র বদলাবে না। ভাল ফল করবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। দল জিতলে তিনিই যে আবার মুখ্যমন্ত্রী হবেন, সে কথাও ঘোষণা করে দিয়েছেন।
তবে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার কেন্দ্র বদলে হবে। পতপারগঞ্জের বদলে তিনি লড়বেন জংপুরা থেকে। আর তাঁর পুরনো কেন্দ্র পতপারগঞ্জ থেকে লড়বেন আওয়াধ ওঝা। বলে রাখা প্রয়োজন, আবগারি দুর্নীতি মামলায় গত কয়েকমাস আগেই জেলমুক্ত হন আপ আদমি পার্টি সুপ্রিমো।
এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে হয় তাঁকে। দিল্লির মুখ্যমন্ত্রী পদে থেকেও মাসের পর মাস তিহাড় জেলে রাত কাটে। শেষমেশ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনে শিলমোহর দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলায় একাধিক আপ মন্ত্রী বিধায়ক বর্তমানে জেলে রয়েছেন।
কিন্তু লড়াই'য়ের ময়দান থেকে সরবেন না বলে জেলমুক্তির পরেই জানান কেজরি। একই সঙ্গে মোদী এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকেই ইস্তফা দেওয়ার কথা জানান। কেজরি বলেন, আদালতের রায় মুক্ত হলেও মানুষের রায়েও মুক্ত হতে চাই। অর্থাৎ মানুষ ফের জেতালে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসব।
ফলে দিল্লির নির্বাচন এবার আপ আদমি সুপ্রিমোর কাছে বড় চ্যালেঞ্জ। একই ভাবে বিজেপি এবং কংগ্রেসের কাছেও বড় পরীক্ষা। আর এই পরীক্ষায় কে যেতে সেদিকেই নজর সবার। উল্লেখ্য, দিল্লির ৭০টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হবে ২০২৫ সালে।












Click it and Unblock the Notifications