আজ শপথ, কেজরিওয়াল আসবেন মেট্রোতে চেপে

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: ঠান্ডা গাড়িতে চেপে কনভয় হাঁকিয়ে নয়, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আসবেন মেট্রোতে চেপে! আমআদমি পার্টির যে বিধায়করা মেট্রো স্টেশনের কাছাকাছি থাকেন না, তাঁরা আসবেন বাদুরঝোলা বাসে চেপে।

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "খরচ বাঁচিয়ে সেই টাকায় মানুষের স্বার্থে কাজ করতে হবে। রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে আমি যাব মেট্রোতে চেপে। আমার মন্ত্রীরাও সেইভাবে আসবেন।"

প্রসঙ্গত, জনতা দরবারের আয়োজন করেছিলেন তিনি। পরে সাংবাদিকদের বলেছেন, "দলে দলে মানুষ আমার কাছে আসছেন নানা সমস্যা নিয়ে। এটা খুব দুঃখজনক পরিস্থিতি। মানুষের প্রত্যাশা বিরাট। এটা পূরণে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।" তাঁর আরও মত, অধিকাংশ সমস্যা স্থানীয়। এ জন্য পাড়া স্তরে আলোচনা করে তা মেটানো সম্ভব। কিন্তু, পুরো ব্যবস্থাটা আগাগোড়া ধসে পড়েছে বলে স্থানীয় স্তরে কিছু হচ্ছে না। এতদিন ঘুষ না দিয়ে কোনও কাজ হত না। এবার সেই ছবিটা সংশোধনের সময় এসেছে।

প্রসঙ্গত, আজ রামলীলা ময়দানে অরবিন্দ কেজিওয়াল ও তাঁর ছয় মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+