Arvind Kejriwal: অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল, ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর

আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে শীর্ষ আদালত। এর আগে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। কিন্তু ইডি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করে। তার জেরে স্থগিত হয়ে গিয়েছিল সেই রায়।

তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। আদালতে কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছিলেন দীর্ঘদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে বন্দি রয়েছেন কিন্তু এখনও ইডি বা সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। এর বিপক্ষে তেমন কোনও পোক্ত যুক্তি পেশ করতে পারেনি ইডির আইনজীবী। তারপরেই শীর্ষ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে।

Arvind Kejriwal

আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে ছিল মামলার শুনানি। গত ৫ সেপ্টম্বর আবেদন করেছিলেন তিনি। দুটি পৃথক মামলা করেছিলেন তিনি। সিবিআইয়ের গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করা হয়েছিল আদালতে।

গত ২৬ জুন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কেজরিওয়ালকে। সিবিআইয়ের পক্ষ থেকে এদিন পাল্টা দাবি করা হয়েছিল যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি যুক্তিসঙ্গত ছিল। কিন্তু সেই যুক্তি খুব একটা ধোপে টেকেনি। তারপরেই তাঁর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। কেজরিওয়ালের জামিন মঞ্জুর হওয়ার পরেই আম আদমি পার্টির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয় সত্যমেব জয়তে।

হরিয়ানার নির্বাচনের আগে কেজরিওয়ালের জেলমুক্তিতে চাঙ্গা হবে আম আদমি পার্টির নেতা কর্মীরা। তবে জামিন দেওয়ার পরেও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। জামিনে ছাড়া পেলেও মুখ্যমন্ত্রী দফতরে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনও ফাইলেও তিনি সই করতে পারবেন না। এই শর্তে কেজরিওয়াল রাজি হলে তবেই তিনি জামিনে ছাড়া পাবেন বলে জানিয়েছে আদালত। তারপরেই ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে তাঁর জামিন মঞ্জুর কলে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+