পাক সীমান্তের ওপারে ভারতে ঢোকার জন্য তৈরি ১৬০জন জঙ্গি, চাঞ্চল্যকর স্বীকারোক্তি সেনা অফিসারের

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের পরও সীমান্তের ওপারে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে জঙ্গিরা।

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের পরও সীমান্তের ওপারে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে জঙ্গিরা। চলছে জোরকদমে প্রশিক্ষণও। এবং প্রশিক্ষণপ্রাপ্ত সেই জঙ্গির দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সবমিলিয়ে মোট ১৪০-১৬০ জনের জঙ্গি দল সীমান্তের ওপারে তৈরি বলে খোলসা করেছেন এক সিনিয়র সেনা আধিকারিক।

সেনা অফিসারের দাবি

সেনা অফিসারের দাবি

লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং নামে এক সেনা অফিসার জানিয়েছেন, সীমান্তপার সন্ত্রাস তখনই থামবে যখন পাকিস্তান তাদের ভাবনাচিন্তা ও নীতি বদল করবে। এই মুহূর্তে তারা ভারতে জঙ্গি ঢুকিয়ে সন্ত্রাস তৈরিতে ব্যস্ত।

পাকিস্তানের মনোভাব অপরিবর্তিত

পাকিস্তানের মনোভাব অপরিবর্তিত

পরমজিৎ সিং ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বাহিনীতে ছিলেন। পাক অধীকৃত কাশ্মীরের জঙ্গি পরিকাঠামো নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তান একনাগাড়ে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। ভারতীয় সেনা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সদা জাগ্রত বলেও তিনি ব্যাখ্যা করেছেন।

তৈরি ভারতীয় সেনা

তৈরি ভারতীয় সেনা

শীতকালে বরফাবৃত গহীন এলাকা, নদীপথ দিয়ে জঙ্গিরা ভারতে প্রবেশের ছক কষে। প্রতিবারই তা হয়। এবারও সেকথা ভেবে আগে থেকে তৈরি রয়েছে ভারতীয় সেনা। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হলেও সেনা যোগ্য জবাব দেবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+