কাশ্মীরে খতম শীর্ষ জঈশ কমান্ডার, পুলওয়ামা হামলার মূল পরিকল্পক ছিল 'ফুজি ভাই'
কাশ্মীরে খতম শীর্ষ জঈশ কমান্ডার, পুলওয়ামা হামলার মূল পরিকল্পক ছিল 'ফুজি ভাই'
কাশ্মীরে বড় সাফল্য ভারতীয় সেনার। পুলওয়ামার কঙ্গন গ্রামে দুঃসাহসিক অভিযান চালিয়ে খতম করেছে জঈশ -এ-মহম্মদের শীর্ষ কমান্ডার ফুজি ভাই। ২০১৯ সালের পুলওয়ামা হামলার মূল পরিকল্পক ছিল ফুজি ভাই। অভিযানের সময় তার দেহরক্ষীরাও মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

নিকেশ ফুজি ভাই
২০১৯ সালে পুলওয়ামা বিধ্বংসী আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা। সেই হামলার মূল পরিকল্পক ছিল ফুজি ভাই। জঈশ-এ-মহম্মদের শীর্ষ কমান্ডার ফুজি ভাই। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল ফুজি ভাই। একাধিক নামে পরিচিত ছিল সে। ফুজি ভাই ছাড়াও ইদ্রিস, হায়দার, লম্বু।

ফুজি ভাইকে ধরতে দুঃসাহসিক অভিযান
গোয়েন্দারা জানতে পেরেছিল ফুজি ভাই কখনও মোবাইল ফোন ব্যবহার করত না। যাতে মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে তাঁকে ধরা না যায় সেকারণেই মোবাইল ফোন ব্যবহার করত না সে। স্যাটালাইট ফোনের মাধ্যমে জঈশের হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করত সে। বোমা বানাতে পারদর্শী ছিল সে। বিশেষ করে গাড়ি বোমা তৈিরতে দক্ষ ছিল ফুজি ভাই। সেকারণেই পুলওয়ামা হামলার পরিকল্পনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।

নজর ছিল গোয়েন্দাদের
পুলওয়ামা হামলার পর েথকেই ফুজি ভাইয়ের খোঁজে ছিল গোয়েন্দারা। মোবাইল ফোনের ব্যবহার না করায় তাকে সহজে টিহ্নিত করতে পারছিল না গোয়েন্দারা। ঠিক কোন জায়গায় ফুজি ভাই ঘাঁটি গেরেছে সেটা আন্দাজ করতে অনেকটা সময় কেটে গিয়েছে। পোক্ত খবর পাওয়ার পরেই অভিযান শুরু করে সেনা। অত্যন্ত সন্তর্পণে অভিযান চালায় সেনা জওয়ানরা

কাশ্মীরে জঙ্গি নিকেশ
গত কয়েকদিনে প্রায় ২০ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। করোনা আবহে হঠাৎ করেই কাশ্মীরে বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ। এতে অন্য গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। দিল্লিকে টার্গেট করে এগোচ্ছে জঙ্গিরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লির।












Click it and Unblock the Notifications