কালাপানি নিয়ে ফুঁসছে নেপাল, কী বার্তা দিলেন সেনা প্রধান নারাভানে
কালাপানি নিয়ে ফুঁসছে নেপাল, কী বার্তা দিলেন সেনা প্রধান নারাভানে
আজ নতুন মানচিত্রে সিলমোহর দিতে চলেছে নেপাল। উত্তরাখণ্ডের অংশে খাকা কালাপানি লিপুলেখা এবং লিম্পিয়াধুরাকে নতুন মানচিত্রের অংশ করেছে নেপাল। এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে গত কয়েকদিনে। যদিও ভারতের সেনা প্রধান এমএম নারাভানে দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নেপালের সঙ্গে সীমান্ত বিতর্ক
নেপালের সঙ্গে সীমান্ত বিতর্ক চলছে ভারতের। কালাপানি, লিপুলেখা এবং লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ বলে দাবি করেছে নেপাল। ভারত জোর করে সেটা দখল করে রেখেেছ বলে দাবি নেপালের। তাই এই তিনি এলাকা পুনরায় নিজের দেশে সামিল করতে চায় তারা। তাই নতুন মানচিত্র তৈরি করেছে এবং সেটাতে সিলমোহর দিতে মরিয়া হয়ে উঠেছে তারা।

সেনা প্রধানের দাবি
যদিও সেনা প্রধান এমএম নারাভানে দাবি করেছেন সব ঠিক আছে। নেপালের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারতের। এই নিয়ে কোনও নতুন করে সমস্যা তৈরি হয়নি। যদিও নেপাল কিন্তু ভারতের বিরুদ্ধে লাগাতার আস্ফালন করে দলেছে। এমনকী করোনা সংক্রমণের জন্যও ভারতেও দায়ী করেছে নেপাল।

চিনের উস্কানি
চিনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে বিবাদ মাথাচারা দেওয়ার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছে নেপাল। ভারতে বিরুদ্ধে এলাকা দখলের অভিযোগ করে যুদ্ধের আস্ফালন করেছে নেপাল। যদিও নেপালের বিদেশমন্ত্রী দাবি করেছে ভারতের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে নেপালের। কূটনীতিকরা মনে করছেন নেপালের হঠাৎ করে এই অবস্থানের জন্য দায়ী চিন। বেজিংই নেপালকে উস্কানি দিচ্ছে।

চিনের সঙ্গে বিবাদ
এদিকে চিনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে নতুন করে বিবাদ শুরু হয়েছে ভারতের। সীমান্তে ফের সেনা বাড়িয়েছে বেজিং। চুপ করে বসে নেই ভারতও। সীমান্তে ভারতও সেনা তৎপরতা শুরু করেছে। চিনের আস্ফালনকে সহজভাবে নিতে রাজি নয় ভারতও।












Click it and Unblock the Notifications