Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Apple phone: iPhone 16 কিনতে হুড়োহুড়ি, কেউ কিনলেন পাঁচটা, কেউ আবার ২১ ঘণ্টা দাঁড়িয়ে লাইনে

Apple phone: সামনেই উৎসবের মরশুম! আর সেই উৎসবের মরশুমের আগেই ভারতে আত্মপ্রকাশ iPhone 16-এর। আর তা কিনতে একেবারে হুড়োহুড়ি অবস্থা ক্রেতাদের মধ্যে। গত ৯ সেপ্টেম্বর iPhone 16 সিরিজের ফোন লঞ্চ করে Apple। একেবারে আকর্ষণীয় ডিজাইন এবং ফিচারে নয়া এই ফোন লঞ্চ হয়।

এরপর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল ক্রেতাদের মধ্যে। বিশেষ করে iPhone 16 এ AI ফিচার দেওয়া হয়েছে। যা বিশেষ করে নজর কেড়েছে আইফোন লাভার্সদের মধ্যে। আজ শুক্রবার সকাল থেকে ভারতে iPhone 16 সিরিজের ফোনগুলি কেনার (Apple phone) সুযোগ আছে।

Apple Phone

আর তা কিনতে অ্যাপল স্টোরগুলির (Apple phone) বাইরে রাত থেকে লম্বা লাইন একেবারে। যেমন মুম্বই'য়ের অ্যাপল স্টোর। সেখানে কেউ মধ্য রাত থেকে লাইন দিয়েছেন তো কেউ আবার ভোররাতে লম্বা লাইনের পিছনে দাঁড়িয়েছেন। এমন নয় যে শুধু তরুণ প্রজন্মই লাইনে, বহু বয়সের মানুষ iPhone 16 কেনার জন্য মুম্বাইয়ের বিকেসিতে (BKC - India's first Apple store) লাইনে দাঁড়িয়েছিলেন।

আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। শুধু স্টোর খোলার অপেক্ষা ছিল। আর তা খুলতেই একেবারে ঝাঁপিয়ে পড়েন ক্রেতারা। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তেমনই এক উজ্জ্বল শাহ। যিনি iPhone 16 কিনতে আহমেদাবাদ থেকে দিল্লি এসেছেন। তিনি বলেন, ২১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুধবার সকাল ১১ টার সময় লাইনে দাঁড়াই। অপেক্ষা ছিল শুধু স্টোর খোলার। তিনি বলেন, iPhone 16 সিরিজের ফোন নিয়ে আমি খুবই উৎসাহিত। বড় স্ক্রিন, ফার্স্ট ওয়্যারলেস চার্জার, অ্যাপল ইন্টিলিজেন্স একের পর এক ফিচার আছে।

এতো গেল মুম্বই'য়ের ছবি! একই হাল দিল্লিতেও। রাজধানীতেও আইফোন ১৬ কেনার একেবারে ধূম। দিল্লির সাকেতে সিলেক্ট সিটি ওয়াক-এ ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ৮টার সময় দোকান খোলে। এরপরেই একেবারে লাইন দিয়ে ক্রেতারা স্টোরের মধ্যে ঢুকে পড়েন। এক ক্রেতার দাবি, আমি পাঁচটা iPhone 16 কিনেছে। গোটা পরিবারের জন্য তা কেনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।

কলকাতাতেও অ্যাপল স্টোরে বিক্রি হচ্ছে আইফোন ১৬। বলে রাখা প্রয়োজন, গত ৯ তারিখ ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে একটি ইভেন্ট করা হয় Apple- এর তরফে। সেখানেই iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max লঞ্চ হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+