প্রয়োজন আরও জেরার! আরও ১১ দিনের জন্যে অনুব্রতকে হেফাজতে পেল ইডি

ফের একবার ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল। ১১ দিনের জন্যে বীরভূমের বেতাজ বাদশাকে নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গরু পাচার মামলায় অস্বস্তি বাড়ল অনুব্রত মন্ডলের। আরও ১১ দিনের জন্যে বীরভূমের বেতাজ বাদশাকে নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনদিনের হেফাজত শেষে আজ শুক্রবার ফের একবার দিল্লির রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে।

দীর্ঘ শুনানি শেষে তৃণমূল নেতাকে ফের একবার ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আগামী ২১ মার্চ ফের একবার আদালতে হাজির করানো হবে তাঁকে। তবে এই ১১ টা দিন খুবই গুরুত্বপূর্ণ ইডির কাছে।

১১ টা দিন খুব গুরুত্বপূর্ণ

১১ টা দিন খুব গুরুত্বপূর্ণ

জানা গিয়েছে, গত তিনদিনে অনুব্রত মণ্ডলকে সেভাবে জেরা করতে পারেননি তদন্তকারীরা। এমনকি একাধিকও প্রশ্নেরও উত্তর দেননি তৃণমূল নেতা। এই অবস্থায় প্রথম দিন থেকেই ১৪ দিনের জন্যে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চাইছিল ইডির আধিকারিকরা। তবে আগামী ১১ টা দিন তদন্তকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, তদন্তের জট খুলতে একেবারে কোমর বেঁধে নামছেন আধিকারিকরা। বিশেষ করে যে বিপুল টাকার খোঁজ পাওয়া গিয়েছে সেই টাকার উৎস বের করাটাও বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের কাছে।

পাচারের টাকা কোথায় কীভাবে গেল

পাচারের টাকা কোথায় কীভাবে গেল

এমনকি গরু পাচারের টাকা কোথায় কীভাবে গেল সে বিষয়েও অনুব্রত মণ্ডলকে জেরা করাটা খুব প্রয়োজন। ইতিমধ্যে দেহরক্ষী সেহগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, গরু পাচার কান্ডের মাথা এনামুল হককে জেরা করেও মিলেছে একাধিক তথ্য। আর তা সামনেই রেখেই জেরা করা হবে বলে জানা গিয়েছে।

তলব করা হয়েছে অনুব্রত কন্যা সহ মোট ১২ জনকে

তলব করা হয়েছে অনুব্রত কন্যা সহ মোট ১২ জনকে

সুকৌশলে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায় ১২ জনকে তাঁর মুখোমুখি বসাতে চান তদন্তকারীরা। যার মধ্যে একজন সুকন্যা মণ্ডল। ইতিমধ্যে তাঁকে জেরা করেছে ইডি। তাঁর নামে থাকা বিপুল সিওম্পত্তি কীভাবে তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। তাতে নাকি সুকন্যা জানিয়েছিলেন সবটাই জানেন তাঁরা বাবা এবং চার্টাড অ্যাকাউটেন্ট। ফলে এই বিষয়ে বাবা-মেয়েকেও মুখোমুখি বসাতে পারে ইডি। এছাড়াও নোটিশ পেয়েছেন বাকিদেরও অনুব্রতের মুখোমুখি বসানো হবে বলে জানা গিয়েছে।

বাংলাদেশে অভিযুক্তরা!

বাংলাদেশে অভিযুক্তরা!

এদিন আদালতে ইডির তরফে বিস্ফোরক বেশ কিছু অভিযোগ করা হয়। আইনজীবী মারফৎ ইডি বলে, গরু পাচারের একাধিক অভিযুক্ত এই মুহূর্তে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। তাদের ট্র্যাক করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, পাচারে কোটি কোটি টাকা এদিন ওদিক হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+