Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anubrata Mondal: গরু পাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের! কবে মুক্তি তিহাড় জেল থেকে?

Anubrata Mondal: গরু পাচার মামলায় চাঞ্চল্যকর মোড়! জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'য়ের। দীর্ঘ শুনানি শেষে বীরভূমের 'বাদশা' কেষ্টের জামিন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। জামিন পেলেও এখনই অবশ্য তিহাড় জেল থেকে মুক্তি মিলছে না।

ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) । গরু পাচার মামলাতে তিহার জেলে বন্দি রয়েছেন তাঁর পেয়ে সুকন্যা মণ্ডলও। গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট প্রভাবশালী এই তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ১০ বার হাজিরার নোটিশ এড়িয়ে যান।

Anubrata Mondal

এরপর অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সিউড়ির বাড়িতেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, দফায় দফায় জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। এরপর দীর্ঘ বছর প্রথমে আসানসোল জেলে ছিলেন। সেখানেই তাঁকে গরু পাচার মামলায় ইডি গ্রেফতার করে। এরপরেই তিহাড় জেলে ঠাই হয় বীরভূমের বাদশার।

প্রায় দীর্ঘ দুবছর হয়ে গিয়েছে জেলবন্দি রয়েছেন। গত কয়েকমাস আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। যদিও আগে দিল্লি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তবে তা খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক তথ্য সামনে আসে। কেষ্টার আইনজীবী বলেন, এই মামলার মূল অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছে ইতিমধ্যে। অনুব্রত মণ্ডলকে কেন দুবছর ধরে আটকে রাখা? সওয়াল আইনজীবীর।

শুধু তাই নয়, এই মামলায় চার্জশিট জমা পড়েছে। এবং সাপ্লিমেন্টরি চার্জশিটও জমা পড়েছে। তদন্তে সবরকম সাহায্যের কথা জানান। যদিও সিবিআইয়ের তরফে প্রভাবশালীর তত্ত্ব সামনে আনা হয়। এমনকি তাঁর কথায় কীভাবে বীরভূমের পুলিশ মহল চলে তাও তুলে ধরেন সিবিআই। দীর্ঘ সওয়াল শেষে শর্তসাপেক্ষে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে। যা অবশ্যই স্বস্তির খবর। তবে এখনই তিহাড় জেল থেকে মুক্তি হচ্ছে না।

ইডির মামলাতেও গ্রেফতার হয়ে রয়েছেন। যদিও সেই মামলায় ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। তা বিচারাধীন। আর সেই কারণেই সিবিআই মামলাতে জামিন পেলেও জেলমুক্তি ঘটবে না। আরও কয়েকদিন বীরভূমের 'বেতাজ বাদশা'কে জেলেই থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

তবে সিবিআই মামলায় 'দাদা' অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। এই খবর বীরভূমে পৌঁছতেই কার্যত উচ্ছ্বাস তাঁর অনুগামীদের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+