Article 370: বিধানসভাতেই ভারত বিরোধী স্লোগান! ৩৭০ ধারার মামলার শুনানিতে নতুন মোড়

Article 370: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুনানির সময় আবেদনকারী মহঃ আকবর লোনের উপস্থিতিতে পাকিস্তানের নাম নিয়ে নতুন মোড়। কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন রুটস ইন কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মহঃ আকবর লোনের মনোভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের তরফে আকবর লোনের ভারত বিরোধী মনোভাবের বিষয়টি আদালতে উত্থাপন করা হয়। সংগঠনের তরফে তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, আকবর লোন ২০১৮ সালে রাজ্য বিধানসভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এই সময় সলিসিটর জেনারেলও দাবি করেন আদালত যেন বিচ্ছিন্নতাবাদ ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করা হলফনামা আকবর লোনের কাছ থেকে চেয়ে নেয়।

Article 370

কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের তরফে সুপ্রিম কোর্টের সামনে ২০১৮-র ১১ ফেব্রুয়ারি সংবাদপত্রের কিছু কাটিং রাখা হয়। বলা হয়, আকবর লোন একজন সংসদ সদস্য। ভাষণ দেওয়ার সময় তিনি নিজেকে ভারতীয় বলতে দ্বিধাবোধ করেন। লোন তাঁর রাজনৈতিক সমাবেষে পাকিস্তানপন্থী অনুভূতি ছড়ানোর জন্য পরিচিত।

প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি বিধায়করা, বিধায়সভায় ২০১৮-র ফেব্রুয়ারিতে সুঞ্জুয়ান সামরিক ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ করে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেন। সেই সময় মহঃ আকবর লোন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন। উল্লেখ করা প্রয়োজন যে জায়গায় এই হামলাটি হয়েছিল, তা আকবর লোনের তৎকালীন বিধানসভা এলাকার মধ্যে পড়ে।

বিধানসভায় নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে আকবর লোন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তিনি একজন কাশ্মীরি, একজন ভারতীয় বা একজন পাকিস্তানি হওয়ার আগে তিনি একজন মুসলিম। তার অনুভূতিতে আঘাত লেগেছিল, তাই তিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। উল্লেখ করা প্রয়োজন আকবর লোনের হয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশ নিয়ে কপিল সিবাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+