অ্যান্ট্যাসিড খান? এবার থেকে এই সতর্কবার্তা দেখে নেবেন
রোগীর শারীরিক নিরাপত্তার দিকে নজর দিতে এবার থেকে বাজারে বহুল বিক্রিত অ্যান্ট্যাসিডের প্যাকেটে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে 'কিডনির পক্ষে ক্ষতিকারক' কথাটি উল্লেখ করতে হবে।
রোগীর শারীরিক নিরাপত্তার দিকে নজর দিতে এবার থেকে বাজারে বহুল বিক্রিত অ্যান্ট্যাসিডের প্যাকেটে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে 'কিডনির পক্ষে ক্ষতিকারক' কথাটি উল্লেখ করতে হবে। দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। এব্যাপারে প্রত্যেকটি রাজ্যেক রেগুলেটরি অথরিটিকে এই ধরনের ওষুধের প্রস্তুতকারকদের কাছে নির্দেশ পাঠাতে বলা হয়েছে।

ওষুধ সম্পর্কে সতর্কতামূলক নির্দেশিকা প্যাকেজিং-এ উল্লেখ করতে হবে। সেইসব ওষুধের ক্ষেত্রে এই সতর্কবার্তা উল্লেখ করতে হবে তার মধ্যে রয়েছে, পেন্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, ল্যানসোপ্রাজোল, ইসমেপ্রাজোল এবং তাদের সমন্বয়ের ওষুধের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।
জানা গিয়েছে, কীভাবে সতর্কতামূলক নির্দেশিকা দেওয়া যেতে পারে, তা নিয়ে গত কয়েকমাস ধরে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার ফর ফার্মাকোভিডিল্যান্স প্রোগ্রামেরও।
বর্তমানে বিশ্বব্যাপী অ্যান্টি অ্যাসিডিটির বড়ি নিয়ে গবেষণা চলছে। সেখানে গ্যাস দূর করতে এইসব ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। কেননা, মুড়ি মুড়কির মতো এই ওষুধের ব্যবহারে দীর্ঘ মেয়াদে কিডনির ওপর প্রভাব পড়ে। যার থেকে অ্যাকিউট রেনাল ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ এমন কী গ্যাস্ট্রিক ক্যানসারও হতে পারে।
দেশে এই ধরনের ওষুধের ১০ টির বাজার প্রায় ৪৫০০ কোটি টাকার। প্রায় ২০ বছর আগে প্রোটন পাম্প ইনহিবিটরস গঠন করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল ওষুধগুলি নিরাপদ।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications