আনন্দীবেন প্যাটেলের প্রিয় পাত্র! একনজরে ভূপেন্দ্র প্যাটেলের রাজনৈতিক উত্থান
আনন্দীবেন প্যাটেলের প্রিয় পাত্র! একনজরে ভূপেন্দ্র প্যাটেলের রাজনৈতিক উত্থান
বিজয় রূপানির আচমকা পদত্যাগের পর তাঁর উত্তরসূরী কে হবেন তা নিয়ে জোরদার জল্পনা চলছিল গুজরাত তথা গোটা দেশের রাজ্য-রাজনীতিতেই। অবশেষে রবিবার বিজেপির কোর কমিটির বৈঠকে ঠিক হয়ে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীর নাম। মসনদে বসছেন পাতিদান নেতা ভূপেন্দ্র ভাই প্যাটেল। বর্তমানে গুজরাতের ঘাটলোদিয়ার বিধায়কের দায়িত্ব রয়েছে ভূপেন্দ্রর কাঁধে। এবার আগামী বিধানসভা ভোট পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন পতিদার সম্প্রদায়ের এই বিধায়ক।

একনজরে রাজনৈতিক উত্থান
আগামী সোমবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। ৫৯ বছর বয়সী ভূপেন্দ্র প্যাটেল শিক্ষাজীবনে তিনি আহমেদাবাদ সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। রাজনীতি জীবনের শুরুতে আহমেদাবাদ পৌরসভা কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ভূপেন্দ্র। এমনকী গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

২০১৭ সালের ভোটেই বাজিমাত
এদিকে ঘাটোলোদিয়ার প্রাক্তন বিধায়ক ছিলেন আনন্দীবেন প্যাটেল। তাঁকে রাজ্যপাল নিযুক্ত করার পর ২০১৭ সালে সেই আসন থেকে প্রথমবার ভোটে লড়েন ভূপেন্দ্র প্যাটেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শশীকান্ত প্যাটেলকে রেকর্ড লক্ষাধিক ভোটে হারান ভূপেন্দ্র। আর সেই থেকে মোদী-শাহদের গুড বুকে উঠে যান ভূপেন্দ্র।

বড় চমক বিজেপির
আহমেদাবাদ পৌরসভা কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছাড়াও মেমনগর পুরসভার সভাপতি, এবং আহমেদাবাদ নগরোন্নয়ন পর্ষদের প্রধানের দায়িত্বও সামলেছেন ভূপেন্দ্র। এদিকে বিজয় রূপানির পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসাবে একাধিক বিজেপি নেতার নাম উঠে এলেও তালিকায় ছিল না ভূপেন্দ্রর নাম। আর এখানেই বড় চমক দিতে চেয়েছে শাহ ব্রিগেড। শোনা যাচ্ছিল গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন, বিদায়ী উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা এবং মনসুখ মাণ্ডব্য।

২০২২ গুজরাত বিধানসভা ভোটও ভূপেন্দ্রর নেতৃত্বেই
এমনকী ২০২২ গুজরাত বিধানসভা ভোটে বিজেপি ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বেই লড়বে বলেও জানা যাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেউ তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী রবিবার সন্ধ্যাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে শপথ গ্রহণের নির্ঘণ্ট ঠিক করবে বিজেপির পরিষদীয় দল। সোনবারই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications