জাতীয় সড়ক থেকে উদ্ধার এক মহিলার মাথাহীন দেহ! যোগী-রাজ্যের ঘটনায় বিরাট প্রশ্ন নারী নিরাপত্তায়
জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার এক মহিলার মাথাহীন অর্ধ-নগ্ন দেহ! সামনে এল উত্তরপ্রদেশের কানপুরের এক ভয়াবহ ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরের গুজাইনি জাতীয় সড়কে এক মহিলার মুণ্ডুহীন অর্ধ-নগ্ন দেহ উদ্ধার হয়।
ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। তারপর দেহ হাইওয়েতে ফেলে দেওয়া হয়েছে। কে ওই মহিলা? কী তাঁর পরিচয়? সে সব জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। তবে জানা গিয়েছে, পুলিশ এখনও তদন্তে তেমন কোনও আশার আলো দেখাতে পারেনি।

তবে ইতিমধ্যেই হাইওয়ে থেকে তিন কিলোমিটার দূরে থাকা একটি সিসিটিভি ফুটেজে ওই মহিলার মতই দেখতে একজনকে দেখা গিয়েছে। এমনকি ফুটেজে দেখা মহিলার পোশাক এবং উদ্ধার হওয়া দেহর পরনে থাকা পোশাকের মিল খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর।
আশেপাশের কোনও থানা এলাকায় মিসিং ডায়েরি করা হয়েছে কিনা, সেই সূত্র ধরেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।
জানা গিয়েছে, বুধবার সকাল ৬.১৫ নাগাদ দেহটি প্রথম দেখা যায়। ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই তিনটি দল গঠন করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পরেই সেই অনুযায়ী সত্য অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে, এই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এই ঘটনায় এখনও ধরা পড়েনি কোনও অপরাধী। একদিকে যেখানে আর জি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা, অন্যদিকে যোগীরাজ্যে এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসছে। এই ঘটনার পর আরও একবার প্রশ্নচিহ্ন উঠছে মহিলা নিরাপত্তা নিয়ে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications