মেঘালয়ে মাঝারি মাপের ভূমিকম্প! আতঙ্কে ঘর ছাড়লেন অনেকেই
মঙ্গলবার সকাল ৯.৩৮-এ মাঝারি মাপের ভূমিকম্প মেঘালয় ও তার পার্শ্ববর্তী এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভারত-মায়ানমার সীমান্তে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র।
মঙ্গলবার সকাল ৯.৩৮-এ মাঝারি মাপের ভূমিকম্প মেঘালয় ও তার পার্শ্ববর্তী এলাকায়। আইএমডি-র দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভারত-মায়ানমার সীমান্তে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র।

এই ভূমিকম্পের জেরে অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েন। রাস্তায় গাড়ি থামিয়ে দেন অনেকেই। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
এটা উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব ভারত উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকা। সঠিকভাবে বসতি না গড়ে ওঠায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications