Air India Flight: বিমানের সিটের নীচে এটা কী! চোখ পড়তেই হুড়োহুড়ি, তাহলে বড় কোনও ছক ছিল...
Ammunition in Air India Flight: বিমানের সিটের নীচে কার্তুজ (Ammunition cartridge)! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। আর তা সামনে আসতেই প্রশ্নের মুখে বিমানের সুরক্ষা। এমনকি যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। যদিও এই ঘটনায় ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
কীভাবে কার্তুজ বিমান পর্যন্ত গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এয়ার ইন্ডিয়ার তরফেও ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিমানের নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আরও আঁটসাঁট ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থায় যে বড়সড় গাফিলতি আছে তা স্পষ্ট এই ঘটনায় (Ammunition in Air India Flight)।

জানা যাচ্ছে, গত মাস অর্থাৎ ২৭ অক্টোবর এই ঘটনা সামনে (Ammunition in Air India Flight) আসে। দুবাই থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমান AI916 এর একটি আসনের নীচ থেকে তাজা কার্তুজ পড়ে থাকতে দেখা যায়। আর তা সামনে আসতেই একেবারে হুলস্থুল বেঁধে যায়। তবে যখন এই ঘটনা নজরে আসে ততক্ষণে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
ফলে বড়সড় কোনও ঘটনা ঘটতে পারেনি। তবে যে কোনও মুহূর্তে মাঝ আকাশে যে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত তা ভেবেই আতঙ্কিত বিমান কর্মীরা। ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহজনক বস্তুটি পাওয়া মাত্রই, এয়ার ইন্ডিয়া তৎক্ষণাৎ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে বিমানবন্দর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা এয়ার ইন্ডিয়া গুরুত্ব দিয়ে দেখছে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই আধিকারিক।
"One ammunition cartridge was found in the pocket of a seat of our flight AI916 after it had landed from Dubai at Delhi on 27 October 2024 and all passengers had safely disembarked. A complaint was immediately lodged with the Airport Police by Air India strictly adhering to the… pic.twitter.com/INwG7Kf9K5
— ANI (@ANI) November 2, 2024
শুধু তাই নয়, সুরক্ষার প্রশ্নে এয়ার ইন্ডিয়া কঠিন সিদ্ধান্ত নিতে দুবার ভাববে না। নিরাপত্তা নীতিগুলি অত্যন্ত কঠোর। কোনও ক্ষেত্রেই আপস করা হয় না বলেও বার্তা দেওয়া হয়েছে বিমান সংস্থার তরফে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একের পর এক বিমানে বোমাতঙ্কের খবর সামনে আসে।
যার জেরে কার্যত প্রত্যেকদিন শতাধিকেরও বেশি বিমান পরিষেবা ব্যাহত হয়। মাঝ আকাশ থেকে দেশের বিভিন্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বহু বিমানকে। এর মধ্যে খালিস্তানি হুমকিও রয়েছে। যা নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় সরকার থেকে সুরক্ষা এজেন্সিগুলি। এর মধ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications