পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এবার এনডিএ সরকার, আত্মবিশ্বাসের সঙ্গে ফের ঘোষণা অমিত শাহর
সম্প্রতি রাজ্যে এসে বিজেপির বিধানসভা নির্বাচনের রণকৌশলের গাইডম্যাপ ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় দুই-তৃতীয়াংশ আসনে বিজেপি জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন তিনি।
আজ ফের শাহের ভাষণে উঠে এলো বাংলার কথা। তামিলনাড়ুতে এক বিশাল সমাবেশ থেকে শাহ ঘোষণা করলেন যে, এ বছর তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ জয়ী হবে।

শাহ ২০২৪ সাল থেকে বিজেপি-এনডিএ-এর ধারাবাহিক জয়গুলি তুলে ধরেন, যার মধ্যে হরিয়ানায় টানা তৃতীয়বার ক্ষমতায় আসা বিশেষভাবে উল্লেখযোগ্য। শাহ দাবি করেন, এবার এই দুই রাজ্যের পালা। শাসক দল ডিএমকে-কে দুর্নীতির অভিযোগে সরাসরি আক্রমণ করে শাহ প্রশ্ন করেন, "দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বাহিনী" দিয়ে কি রাজ্যের অগ্রগতি সম্ভব? উল্লেখ্য, বাংলাতেও যে দুর্নীতি আর অনুপ্রবেশ নির্বাচনে বিজেপি বড় হাতিয়ার করবে তা ইতিমধ্যেই স্পষ্ট করে গিয়েছেন শাহ।
তিনি ডিএমকে-র পরিবারতন্ত্রকে নিশানা করে বলেন, এটিকে চিরস্থায়ী করার স্বপ্ন পূরণ হবে না। তামিলনাড়ুতে পারিবারিক রাজনীতির অবসান ঘটানো এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন। এদিকে, বিজেপির প্রধান জোটসঙ্গী এআইএডিএমকে প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামী শাহের জনসভার প্রায় একই সময়ে সালেম জেলায় এক সমাবেশ করেন।












Click it and Unblock the Notifications