গুজরাত বিধানসভা ভোটে বিজেপি ক'টি আসন পাবে, জানিয়ে দিলেন অমিত শাহ
গুজরাতে পূর্ণ ক্ষমতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজয় রূপানির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অন্যদের ভোটযুদ্ধে পরাস্ত করে অন্তত দেড়শো আসনে জয়ী হবে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
গুজরাতে পূর্ণ ক্ষমতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজয় রূপানির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অন্যদের ভোটযুদ্ধে পরাস্ত করে অন্তত দেড়শো আসনে জয়ী হবে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

তিনি জানিয়েছেন, আমাদের দলে কোনও সংশয় নেই। বিজয় রূপানি ও নিতিন প্যাটেলের নেতৃত্বে আমরা ভোটে লড়ব। বরং কংগ্রেসকে জিজ্ঞাসা করা উচিত ওদের নেতা কাকে বাছে হয়েছে? সাহস থাকলে ভোটের আগে নেতা বাছুক কংগ্রেস, এমনই হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ।
এখানেই না থেমে তিনি বলেছেন, গুজরাত নির্বাচনে নেতা আউটসোর্স করছে কংগ্রেস। ওদের কাছে না নীতি আছে না নেতা। নেতাও বাইরে থেকে নিয়ে আসছে, নীতিও বাইরে থেকে আমদানি করছে।
পাশাপাশি শঙ্কর সিং বাঘেলার জন বিকল্প পার্টি ও পতিদার নেতা হার্দিক প্যাটেল সহ বাকীদেরও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন শাহ। তাঁর মতে ছোট দলগুলি সামান্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারবে না। কংগ্রেস গুজরাতে উন্নয়ন হয়নি বলে যে প্রচার করেছে তাও ব্যুমেরাং হবে বলে দাবি করেছেন তিনি।
কংগ্রেস চাইলেও গুজরাতে ক্ষমতায় ফিরতে পারবে না। এমনটাই দাবি অমিত শাহের। তিনি বলেছেন, ক্ষমতায় ফিরছি বলে ২০০২, ২০০৭ এমনকী ২০১২ সালেও কংগ্রে দাবি করেছিল। এবারও করছে এবং ২০২২ সালেও করবে। তবে ক্ষমতায় ফিরতে পারবে না।
জিএসটি বা নোট বাতিলের কোনও নেতিবাচক প্রভাব গুজরাত নির্বাচনে পড়বে না বলেই জানিয়েছেন অমিত শাহ। এমনকী আগামী একবছরের মধ্যে এই জিএসটি-ই ছোট ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications