কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা! অমিত শাহ দিলেন ব্যাখ্যা
কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা নিয়ে সরকারি পদক্ষেপেরও বর্ণনা করেন। সংবিধানের ৩৭০ ধারা মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বৈঠকে তাঁর মন্ত্রক যেসব সংস্কারমূলক ব্যবস্থা নিয়েছে, তারও উপস্থাপনা করেন। পদক্ষেপ গ্রহণের আগে সরকার অংশীদারদের সঙ্গে কথা বলেছে বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকে প্লাস্টিকের একক ব্যবহার নিয়েও উপস্থাপনা করা হয়। প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বিষয়টি নিয়ে পদক্ষেপের কথা জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications