চিন সংহারে ভারত-মার্কিন বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত! দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠকে কোন আলোচনা
চিনের আস্ফালন ঠান্ডা করতে ভারত-মার্কিন বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত! দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠকে কোন আলোচনা
লাদাখ সংঘাতের আবহে ক্রমাগত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বেজিংকে নিয়ে কোমর কষতে শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে এদিন দিল্লির বুকে পা রাখেন মার্কিন সচিব মাইক পম্পেও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এস্পার। এরপরই ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

বিইসিএ চুক্তি চূড়ান্ত!
ভারত -মার্কিন 'বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো অপারেশন এগ্রিমেন্ট' সম্ভবত বিজয়ার রাত পার হলেই দিল্লিতে সাক্ষরিত হতে চলেছে. লাদাখ আবহে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বড়সড় প্রতিরক্ষা চুক্তি দুই দেশকে বেশ সমর্থ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক
সূত্রের দাবি, এদিন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক একাধিক বিষয় আলোচনা হয়েছে। জানা গিয়েছে বিশেষত ইন্দো পেসিফিক এলাকা নিয়ে ও প্রতিরক্ষার আসর সম্প্রসারণ নিয়ে এদিন আলোচনা হয়েছে দুই মন্ত্রীর। এছাড়াও গোয়েন্দা তথ্য আদানপ্রদান নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা এদিন হয়।

আত্মনির্ভর ভারত ও আলোচনা
এদিকে মোদীর সপরে সর মিলিয়ে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গও তোলেন রাজনাথ সিং। সেক্ষেত্রে ভারতের বুকে অস্ত্র নির্মাণ নিয়ে দুই দেশের মন্ত্রীদের মধ্যে আলোচনা হয়।

কোয়াড ও নৌমহড়া
এদিকে, সামনের মাসেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সম্মিলিত যৌথ সেনা মহড়া রয়েছে। দক্ষিণ চিন সাগরে চিনের আস্ফালনকে সামনে রেখে এই নৌ মহড়া রীতিমতো প্রাসঙ্গিক হবে। আর এদিন সেই সেনা নৌমহড়া নিয়েও আলোচনা হয়েছে দুই মন্ত্রীর মধ্যে। এমনই তথ্য মিলেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications