এনটিপিসি প্লান্টে বিস্ফোরণে মৃত বেড়ে ২৬, গুজরাত সফর ছেঁটে রায়বরেলি এলেন রাহুল

এনটিপিসি পাওয়ার প্লান্টে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৬ হয়েছে। এই ঘটনায় অন্তত ১০০ জনের আহত হওয়ার খবরও সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে গুজরাত সফর কাটছাঁট করে রায়বরেলিতে এসেছেন রাহুল গান্ধী।

উত্তরপ্রদেশে এনটিপিসি পাওয়ার প্লান্টে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৬ হয়েছে। এই ঘটনায় অন্তত ১০০ জনের আহত হওয়ার খবরও সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে গুজরাত সফর কাটছাঁট করে রায়বরেলিতে ফিরে এলেন রাহুল গান্ধী। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি মৃতেদর পরিবারকেও সমবেদনা জানান।

এনটিপিসি প্লান্টে বিস্ফোরণে মৃত বেড়ে ২২

গুজরাতে নির্বাচনী প্রচার সারতে গিয়েছিলেন রাহুল। এদিন সকালেই রায়বরেলির উদ্দেশে রওনা দিয়েছেন। বয়লার ফেটে এতজনের মৃত্যুতে সারা রাজ্যে শোকের আবহ ছড়িয়ে পড়েছে। এদিন সকাল রায়বরেলিতে কাটিয়ে ফের গুজরাতে ফিরে যাবেন রাহুল। বিকেলে ফের সেখানে প্রচার সারবেন।

কংগ্রেস সূত্রে খবর, এনটিপিসির ঘটনা সামনে আসার সময়ে সুরাটের মাণ্ডবীতে ছিলেন রাহুল। সেখানে ফোন আসে মা সোনিয়া গান্ধীর। নিজের সংসদ এলাকায় অসুস্থ থাকায় তিনি যেতে পারছেন না। ফলে ছেলে রাহুলকে সেখানে যাওয়ার নির্দেশ দেন সোনিয়া। এই ঘটনায় শোকপ্রকাশও করেছেন সোনিয়া।

এনটিপিসি প্লান্টে বিস্ফোরণে মৃত বেড়ে ২৬, গুজরাত সফর ছেঁটে রায়বরেলি ফিরছেন রাহুল

এনটিপিতে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনার দিকে সরকার নজর রাখছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এনটিপিসির তরফে এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুহূর্তে মরিশাঁসে রয়েছেন। সেখান থেকেই ২ লক্ষ টাকা করে মৃতদের ও ৫০ হাজার টাকা করে আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+