হিন্দু দেবদেবীদের ছবি আঁকা পাপোষে বিক্রি করে বিতর্কে আমাজন, টুইটারে ট্রেন্ডিং #BoycottAmazon
বেঙ্গালুরু, ৬ জুন : হিন্দু দেবদেবীদের ছবি আঁকা পাপোষে বিক্রি করে তুমুল সমালোচনার মুখে পড়ল জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন। সোস্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগ্রে দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। মুহূর্তের মধ্যে #BoycottAmazon টুইটারে ট্রেন্ডিং করতে শুরু করে।
আন্তর্জাতিক সংস্থা রক বুল পাপোষ, স্মার্টফোন কেস, পার্সোনালাইজড টি-শার্ট, মাউস প্যাড প্রভৃতি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে।

সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে যখন দেখা যায় অ্যামাজনের তালিকায় থাকা পাপোষে যীশু খ্রিষ্টের ছবি, পবিত্র কোরানের ইসলাম ধর্মের থিমের পাপোষ বিক্রির জন্য দেওয়া হয়েছে। এছাড়া হিন্দু দেবদেবী যেমন গণেশ, দেবী লক্ষ্মী এমনকী শিবেরও ছবি রয়েছে এই ধরণের ডিজাইনার পাপোষে।
We Strongly Condemn Sale of Doormat with Goddess Lakshmi picture.@amazon must remove & apologize.#BoycottAmazon pic.twitter.com/fPCPmMNoQJ
— प्रकाश_Truely Indian (@Just4India) June 4, 2016
এরপরই সোস্যাল মিডিয়ায় বিক্ষোভের মুখে পড়ে অ্যামাজন। চাপে পড়ে নিজেদের সাইট থেকে এই দ্রব্যগুলিতে সরিয়ে ফেলতে বাধ্য হয় সংস্থা। যদিও অভিযোগ এই সংস্থার মার্কিন সাইটে এখনও কিছু কিছু এই ধরণের দ্রব্য কিনতে পাওয়া যাচ্ছে।
WTF! Amazon Is Selling Doormats With Hindu Goddess & Holy Quran's Pic On It. #BoycottAmazon
— Sir Ravindra Jadeja (@SirJadeja) June 5, 2016
RT & Spread! pic.twitter.com/t38aqZIfbr
এই প্রথমবার নয়, যখন অনলাইন বিপণনী সোস্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েছে বিশেষ দ্রব্য বিক্রির জন্য। গত বছর অনলাইন ফ্যাশন ওয়েবসাইট হিন্দু গোষ্ঠীর বিক্ষোভের মুখে পড়েছিল গোচর্ম দিয়ে তৈরি ব্যাগ নিজেদের সাইটের মাধ্যমে বিক্রি করার অভিযোগে।












Click it and Unblock the Notifications