ভারতে সফরে অ্যামাজন প্রধান জেফ বেজোস, ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা
ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্র গুলিকে ডিজিটাইজ করতে এবার নতুন ভাবনা অ্যামাজনের।
ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্র গুলিকে ডিজিটাইজ করতে এবার নতুন ভাবনা অ্যামাজনের। ভারত সফররত অ্যামাজন প্রধান জেফ বেজোস বুধবার ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ক্ষেত্র গুলিকে ডিজিটাইজ করতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছেন।

এই প্রসঙ্গে জেফ বলেন, "একবিংশ শতাব্দী হতে চলেছে শুধুই ভারতের জন্য। এই একবিংশ শতাব্দীতেই হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোট। এই শতাব্দীতেই একাধিক বিষয়ে গাঁটছড়া বাঁধতে চলেছে ভারত ও আমেরিকা।"
পাশাপাশি ২০২৫ সালের মধ্যে ভারতে এই ই-কমার্স সংস্থার ব্যবসা আরও বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। ওই সময়ের মধ্যে ভারতের 'মেক ইন ইণ্ডিয়া' প্রকল্পের হাত ধরে ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানি যোগ্য পণ্য উৎপাদনেও বদ্ধপরিকর বিশ্বের অন্যতম প্রধান এই ই-কমার্স সংস্থাটি।
বর্তমানে অ্যামাজন শীর্ষ কর্তা জেফ বেজোস বুধবার থেকে তিন দিনের ভারত সফরে আছেন। চলতি সফরের প্রথমদিন অর্থাৎ বুধবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করতেও দেখা যায় তাকে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications