পীযূষ গোয়েলের কটাক্ষের পর দেশে ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস অ্যামাজন প্রধান জেফ বেজোসের
পীযূষ গোয়েলের কটাক্ষের পর দেশে ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস অ্যামাজন প্রধান জেফ বেজোসের
গ্লোবাল কর্পোরেট সংস্থা অ্যামাজনের সিইও জেফ বেজোস তিন দিনের জন্য ভারত সফরে এসেই ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশ্বাস দেন।

অন্যদিকে, এই ঘোষণার পরেই দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জেফের বিরুদ্ধে তোপ করে বলেন, " ভারতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যামাজন ভারতের উপর কোনও দয়া দেখাচ্ছে না।বিনিয়োগের পর সেই টাকা যদি লোকসানের মুখে পড়ে তবে তার দায় নিতে হয় সরকারকেই"।
পাশাপাশি, দেশে পা রাখার সাথে সাথেই প্রায় সাড়ে তিনশোরও বেশি শহরে তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে দেশের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার রা। স্লোগান ওঠে 'গো ব্যাক অ্যামাজন', 'গো ব্যাক বেজোস'।
এমতাবস্থায়, শুক্রবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস একটি বিবৃতি দিয়ে ঘোষণা করেন, ২০২৫ সালের মধ্যেই প্রযুক্তি, পরিকাঠামোগত বিনিয়োগের মধ্যে দিয়েই ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান করবে অ্যামাজন।
তিনি আরও জানান, ইতিমধ্যেই ২০১৩ সাল থেকে ৭০০,০০০ কর্মসংস্থান করেছে অ্যামাজন। এছাড়াও আগামী ৫ বছরের মধ্যেই দেশে ১ মিলিয়ন নতুন কর্মসংস্থানের আশ্বাস দেন জেফ।
পীযূষ গোয়েলের তোপের উত্তরে জেফ জানান, " দেশের প্রায় ১০ লক্ষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের যুক্ত করতেই ১বিলিয়ন খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভারতের অর্থনৈতিক মন্দা কাটাতেও অ্যামাজন সাহায্য করবে বলে জানান তিনি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications