কড়া নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা, কিন্তু থেকেই যাচ্ছে আশঙ্কার মেঘ
কড়া নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা, জঙ্গি হামলার আশঙ্কা গোয়েন্দা সংস্থার। ২২৮০ জনকে নিয়ে রওনা দিল প্রথম ব্যাচ
জঙ্গি হানার আশঙ্কার মধ্যেই বুধবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা। অবশ্য এবার অমরনাথ যাত্রায় নিরাপত্তার কড়াকড়ি রীতিমত চোখে পড়ার মত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী জঙ্গিদের একটি দল ১০০ -১৫০ অমরনাথ যাত্রী ও কমপক্ষে ১০০ জন পুলিশ আধিকারিককে হত্যা করার নির্দেশ পেয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর এই ইমেলটি ইতিমধ্যেই সেনা ও ডিআইজিদের কাছে পাঠিয়ে দিয়েছেন কাশ্মীর জোনের আইজিপি মুনির খান।

অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই জম্মু থেকে অমরনাথ পর্যন্ত গোটা রাস্তাতেই সেনা, সিআরপিএফ, পুলিশ ও বিএসএফ মিলিয়ে ৩৫ থেকে ২০ হাজার জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এর আগে কখনও অমরনাথ যাত্রার জন্য এত বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়নি। নিরাপত্তার স্বার্থে বিকেল ৩.৩০ -এর পর জওহর টানেল দিয়ে পূণ্যার্থীদের গাড়ি যেতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীর যাতে সাত ঘন্টার মধ্যেই সন্ধে নামার আগেই বালতাল ক্যাম্পে পৌঁছে যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ গিলানি জানিয়েছেন, পূণ্যার্থীরা উপত্যকার অতিথি, তাঁদের ধর্মীয় আচরণে কোনও বাধা যাতে না হয়, তা সুনিশ্চিত করতে হবে উপত্যকার মানুষকেই।
বৃহস্পতিবার ভোর ৫.৩০ নাগাদ জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে প্রথম ব্যাচের ২২৮০ জন পূণ্যার্থী যাত্রা শুরু করেন। আগামী ৪০দিন ধরে চলবে অমরনাথ যাত্রা। এবার অমরনাথ যাত্রার জন্য প্রায় ২.১২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications