প্রধানমন্ত্রীর প্রতিদিনের রূপচর্যার খরচ লক্ষ লক্ষ টাকা, কে করলেন এমন অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিদিনের রূপচর্যার খরচ ৪ লক্ষ টাকা। প্রচারে এমনই ব্যঙ্গ করেছেন গুজরাতে কংগ্রেসের জোটসঙ্গী অল্পেশ ঠাকুর। আমদানি করা মাশরুম খেয়েই মোদীর রূপ ফিরেছে বলে কটাক্ষ করেছেন অল্পেশ।
প্রধানমন্ত্রীর প্রতিদিনের রূপচর্যার খরচ ৪ লক্ষ টাকা। প্রচারে এমনই ব্যঙ্গ করেছেন গুজরাতে কংগ্রেসের জোটসঙ্গী অল্পেশ ঠাকুর। আমদানি করা মাশরুম খেয়েই মোদীর রূপ ফিরেছে বলে কটাক্ষ করেছেন অল্পেশ।

প্রধানমন্ত্রীকে 'নিচ' বলা নিয়ে মণিশঙ্কর আয়ারকে নিয়ে গুঞ্জন এখনও থামেনি। সেখান থেকে চলে এসেছে গুজরাতের নির্বাচনে পাকিস্তানের নাক গলানোর তত্ত্বও। এবার গুজরাতের নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে মোদীর 'কালো' থেকে 'ফর্সা' হওয়ার কারণ 'প্রকাশ' করলেন গুজরাত নির্বাচনে কংগ্রেসের জোট সঙ্গী ওবিসি নেতা অল্পেশ ঠাকুর।
মঙ্গলবার গুজরাতের এক জনসভা থেকে অল্পেশের দাবি, প্রধানমন্ত্রী দিনে পাঁচটি মাশরুম খান। যা আনা হয় তাইওয়ান থেকে। যার একএকটির মূল্য ৮০ হাজার টাকা। অর্থাৎ দিনের খরচ হয় ৪ লক্ষ টাকা। অল্পেশের দাবি, বছর কয়েক আগে মোদীও তাঁর মতোই 'কালো' ছিলেন। কিন্তু এখন অনেকটাই 'ফর্সা' হয়েছেন। আমদানি করা মাশরুমে সুন্দর ত্বক হয়েছে মোদীর, এমনই ব্যঙ্গ করেছেন অল্পেশ।
অল্পেশের দাবি, তিনি শুনেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নয়, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই খাদ্যাভ্যাস নরেন্দ্র মোদীর। কেননা ৩৫ বছর আগেকার মোদীর ছবি, আর এখনকার মোদীর ছবি পাশাপাশি রাখলে, তা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেছেন অল্পেশ।
এমনদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে নানা আলোচনা হয়েছে। বিদেশ সফরে স্যুট বদল নিয়েও নানা কথা শোনা গিয়েছে। কিন্তু তাঁর খাদ্যাভ্যাস নিয়ে কাউকেই ব্যঙ্গ করতে শোনা যায়নি। এবার সেটাই করলেন অল্পেশ ঠাকুর।
অল্পেশ ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা শিশু, তাই এসব তারা বলতেই পারেন। এখন প্রধানমন্ত্রী জবাবের অপেক্ষার তাঁরা।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications